Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘যোগীবাবু হয়তো রেগে যাবেন’, ফের মুখ্যমন্ত্রীর মুখে কুম্ভ-কথা

‘যোগীবাবু হয়তো রেগে যাবেন’, ফের মুখ্যমন্ত্রীর মুখে কুম্ভ-কথা

Online Desk ফেব্রুয়ারি 25, 2025
mamata-yogi.jpg

ওঙ্কার ডেক্স : ‘মহাকুম্ভ-মৃত্যুকুম্ভ’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জলঘোলা করেছে বঙ্গ বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সনাতন বিরোধী প্রমাণ করতে উঠে পড়ে মাঠে নামে গেরুয়া ব্রিগেড। এরপর কুম্ভ পলিটিক্সের জল গড়ায় জাতীয় রাজনীতিতেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে সরব হন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এবার ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ নিয়েও বিতর্ক তৈরি হল। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সেই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জানি, পুণ্যস্নান সংক্রান্তিতে হয়। যেমন গঙ্গাসাগরে প্রতিবছর হয়। মহাকুম্ভ ১২ বছর পর পর হয়। তা বলে ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ, আমি যতটুকিু শুনেছি, এটা ঠিক নয়!’ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এও বলেন, ‘আমার যদি ভ্রান্তি থাকে আপনারা সংশোধন করে দেবেন। আমি একটু অজ্ঞ আছি। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, যারা জানেন, তাঁদের বলব, একটু গবেষণা করে জানাবেন, আসল সত্যটা কী।’
ঠিক এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি হাইড তুলতে চাই না। আমার নিজের যতটা ক্যাপাসিটি তার মধ্যে থেকেই আমি কাজ করতে চাই। যোগীবাবু হয়তো রেগে যাবেন, কিন্তু যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে।’ প্রসঙ্গত সম্প্রতি অমৃতস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। কুম্ভমেলার ভিড়ে দিল্লি স্টেশনেও পদপিষ্টের ঘটনা ঘটেছে। শুধু স্নান করতে গিয়ে পদপিষ্ট নয়। কুম্ভ মেলাকে কেন্দ্র করে রেল দুর্ঘটনা, একাধিক দুর্ঘটনায় বহু মানুষ মারা গেলেন, সকলে যেন ক্ষতিপূরণ পান সেটা সরকারের দেখা উচিত, মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে গঙ্গাসাগর নিয়ে এই রাজ্যের সরকার কী ধরনের ব্যবস্থা নেয় সেই কথাও মনে করিয়ে দেন মমতা। পাশাপাশি এই সাংবাদিক বৈঠক থেকে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের বলে জানিয়ে দিলেন তিনি।

Post Views: 87

Continue Reading

Previous: ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই’, অন্তর্বর্তী সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান
Next: গ্রিন কার্ডের জায়গায় এবার গোল্ড কার্ড, আমেরিকার নাগরিকত্ব পেতে দিতে হবে ৪৩ কোটি টাকা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.