Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, মৃত্যুদণ্ড দিল আদালত

৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, মৃত্যুদণ্ড দিল আদালত

Online Desk সেপ্টেম্বর 19, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীকে মৃত্যুদণ্ড দিল আদালত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। সেই সঙ্গে দোষীকে ১৩০০০ টাকা জরিমানা করেছে আদালত। বিচারকের পর্যবেক্ষণ, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। শুধু তাই নয়, দোষীর বেঁচে থাকার কোনও অধিকার নেই।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০১৯ সালের জানুয়ারিতে সীতাপুর জেলার ইমালিয়া সুলতানপুর থানা এলাকায় ওই ভয়াবহ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম নীলু। ৩৮ বছর বয়স তার। অতিরিক্ত জেলা বিচারক (পকসো) ভাগীরথ ভার্মা এই ঘটনায় নীলুকে দোষী সাব্যস্ত করে। তার মৃত্যুদণ্ডের সাজা শোনান বিচারক।

রায়ে বিচারক ভার্মা বলেন, ‘একজন নিরীহ মেয়ের উপর এই নৃশংস ঘটনা মানবতাকে লজ্জা দেয়, এই ধরনের অপরাধীদের বেঁচে থাকার কোনও অধিকার নেই।’ আদালত মামলাটিকে ‘বিরলের মধ্যে বিরলতম’ হিসাবে বর্ণনা করেছে। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্ত সমাজের জন্য হুমকিস্বরূপ। অতিরিক্ত জেলা সরকারি আইনজীবী গোবিন্দ মিশ্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নীলু তার সাত বছর বয়সী ভাইঝিকে ধর্ষণ করেছে এবং খুনের পর তার দেহ সরায়ন নদীতে ফেলে দিয়েছিল। তাঁর আরও সংযোজন, আদালত নীলুকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা), ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ বা অপহরণ), ৩৭৬এবি (১২ বছরের কম বয়সী নারীকে ধর্ষণ) এবং পকসো আইনের অধীনে মৃত্যুদণ্ড দিয়েছে।

Post Views: 104

Continue Reading

Previous: আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকাও খতিয়ে দেখার নির্দেশ আদালতের
Next: প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ, শোকের ছায়া সঙ্গীতমহলে

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.