Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শুক্রবার সন্ধ্যায় কেঁপে উঠল আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪, জারি সুনামির সতর্কতা

শুক্রবার সন্ধ্যায় কেঁপে উঠল আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪, জারি সুনামির সতর্কতা

Online Desk মে 3, 2025
Chilli-Earthquake.jpg

ওঙ্কার ডেস্ক : কেঁপে উঠল আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪ , আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ আমেরিকার টেকটনিক প্লেটগুলির সংঘর্ষজণিত কারণে শুক্রবার সন্ধ্যায় আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলে অনুভূত হল একটি শক্তিশালী ভূমিকম্প। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা নাগাদ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, কেপ হর্ন ও আন্টার্কটিকার মধ্যবর্তী অঞ্চলে, আর্জেন্টিনার উশুয়াইয়া উপকূল থেকে প্রায় ২১৯ কিলোমিটার দূরে।
আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে (USGS)-র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। এই উচ্চমাত্রার কম্পনকে ‘মেজর’ শ্রেণিতে ফেলা হয় এবং এটি সামুদ্রিক উৎসস্থল হওয়ায় সঙ্গে সঙ্গেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
চিলির জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ উপকূল, বিশেষ করে ম্যাগেলান অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক নিজেও নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, চিলি প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের (Pacific Ring of Fire) অন্তর্ভুক্ত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চলে একাধিক সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে। ভূতাত্ত্বিক বিশ্লেষকদের মতে, প্লেট টেকটনিকের গতি ও সংঘর্ষ এই ধরনের উচ্চমাত্রার ভূকম্পনের প্রধান কারণ।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দেশগুলির আবহাওয়া ও বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

Post Views: 173

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর সতর্কতার পর সুবর্ণরেখা নদী থেকে বালি পাচারে বড়সড় অভিযান
Next: এবার থেকে ২০ জোড়া মেট্রো চলবে জোকা-মাঝেরহাট মেট্রো রুটে

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.