নিজস্ব সংবাদদাতা, হুগলি : হুগলি জেলার চুঁচুড়ায় ‘চুঁচুড়া আরোগ্য’ পরিচালিত ‘ওঙ্কার বৃদ্ধালয়’-এর দ্বিতীয় ভবনটি রবিবার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রহ্লাদ রায় গোয়েঙ্কার নাতি অনয় ও নাতনি একা। এই আরোগ্য গুরুকুঞ্জ ভবনে প্রায় ৬০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রবীণ নাগরিকদের সুবিধার্থে ভবনটিতে একটি লিফট রয়েছে। এখানে গঙ্গা মিশন প্রতি মাসে নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে, যার ফলে বাসিন্দারা সহজেই স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন।
এদিন বৃদ্ধালয়ের দ্বিতীয় ভবনের আনুষ্ঠানি উদ্বোধন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, “বয়স্কদের সেবা করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য তিনি ওঙ্কার চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে এই ভবনটি নির্মাণের কাজ শুরু করেন। তিনি আশ্বস্ত করেন যে ভবিষ্যতেও বয়স্কদের সেবামূলক কাজ চালিয়ে বযাবেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মলা গোয়েঙ্কা, একা গোয়েঙ্কা, অনয় গোয়েঙ্কা, ইন্দ্রনীল সেন বোটা দাঁ, সন্দীপ বাজাজ, প্রীতি বাজাজ, টি এন পান্ডা, মানবী আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন অভিরাজ সারাওগী, ব্যোম সারোগী, ডাঃ প্রকাশ সামন্ত, ডাঃ অশোক ঘোষ, ডাঃ অমিতাভ ব্যানার্জী, ডাঃ মিহির ব্যানার্জী, কৃষ্ণ চন্দ্র মন্ডল, শেখ নাসির, নারায়ণ সাহা, মৃণাল ঘোষ সহ চুঁচুড়া শহরের বিশিষ্ট ব্যক্তিরা।
