Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

ওঙ্কার ডেস্ক: ঘোষণা আগেই করেছিলেন। এবার সেই ঘোষণার পরবর্তী পদক্ষেপের কথা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবারই তিনি দিল্লিতে উড়ে যাবেন আরশোলাদের প্রতি সংহতি জানাতে। শুক্রবার এমনটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে সর্বভারতীয় ক্ষেত্রে কোণঠাসা বিজেপি। সারা দেশের বিভিন্ন জায়গায় পথে নেমেছে ছাত্র যুবরা। জেনজিদের এই বিক্ষোভে সমর্থন জানিয়ে মমতা বনন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একটি বড় চাল দিলেন। তবে সোমবার দিল্লিতে গিয়ে তিনি অভিজিত দীপকেদের সমর্থনে ধর্নায় বসবেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। গত একুশে জুলাই কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি ককরোচদের সমর্থন করেন। সেই ঘোষণার পর তৃণমূলের অন্দরে চর্চা শুরু হয়েছিল। অবশেষে শুক্রবার তৃণমূল নেত্রী নিজেই জানালেন তিনি সামিল হবেন দিল্লির আন্দোলনে।

উল্লেখ্য, সম্প্রতি সংসদ অভিযানের ডাক দিয়েছিল সিজেপি। দিল্লিতেসেই অভিযানে অংশ নিয়ে বহু ছাত্র যুব পুলিশের হামলার মুখে পড়েছিল। দিল্লি পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে, লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ ওঠে। এই আবহে শুক্রবার কলকাতায় বাম ছাত্রদের ডাকে মহা মিছিল হয় মহানগরে। শহরে ছাত্রদের এই আন্দোলনে পুলিশি অ্যাকশন চলেছে। শহরের বুকে ককরোচ পার্টির সমর্থনে এত মানুষের সাড়া দেখে উৎসাহিত হয়েছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে মমতার দিল্লি যাওয়ার কথা ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post Views: 19

Continue Reading

Previous: মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস
Next: চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

সম্পর্কিত গল্প

D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026
kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026

You may have missed

D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026
kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.