Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
D.jpg

স্পোর্টস রিপোর্টার : একেবারে পুকুর থেকে সমুদ্রতে এলে যে অবস্থা হয় মোহনবাগানের গ্রিক কোচ প্যানোসের ডার্বির আগে সেই অবস্থা। পাঞ্জাব এফসির কোচ থেকে মোহনবাগানের মত প্রাচীন ক্লাবের জার্সির চাপ। তার উপর ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ডার্বির মত বড় টুর্নামেন্ট। যদিও বাগান কোচ চাপহীন থাকার চেষ্টা করছেন। গতবছর ডুরান্ড কাপে ডার্বিতে হার মনে রাখতে চান না কারণ সেই দলে তিনি ছিলেন না। নতুনভাবে মোহনবাগানকে এগিয়ে নিয়ে যাওয়া তার টার্গেট। এদিন বাগান কোচ জানালেন,’যেভাবে আমাকে স্বাগত জানানো হয়েছে তাতে আমি ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। ইস্টবেঙ্গল এর সঙ্গে শুরু করাটা দারুন। আমি জানি মোহনবাগান ক্লাবের ইতিহাস, আমি খুব লাকি যে এই ম্যাচ দিয়ে কলকাতায় অভিযান শুরু করছি। হাবাস নিয়ে কিছু বলব না।ফুটবল এগারো বনাম ১১ হয়। আমি আমার ফুটবলারদের উপর ভরসা রাখছি। ২, ৩ দিনে ডার্বি খেলা কঠিন কিন্তু আমরা অভ্যস্ত করেছি। আমরা জানি এটা কতটা গুরুত্বপূর্ণ খেলা। আমি খুব খুশি যে প্লেয়াররা খুব ভালো মানিয়ে নিয়েছে।ভালো খেলা হবে। আশা করছি আমরা জিতে মাঠ ছাড়তে পারব। ‘

এছাড়া তিনি বলেন, ‘ফুটবল দর্শন- আমার দর্শন আক্রমন ফুটবল খেলা, পাসিং ফুটবল,কিন্তু ৩ দিনের মধ্যে দলকে নিজের মত তৈরি করা সম্ভব নয়। আশা করছি আগামীকালের ম্যাচে কিছু ঝলক থাকবে। আমার কাছে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। আমি কাল রাতে যে ভাবনা নিয়ে ঘুমাতে গেছি সেই ভাবে অন্য ম্যাচে ও যাই। আমদের প্রস্তুতি ভালো হয়েছে কোনও চোট নেই। আজকের ম্যাচের পর প্রথম একাদশ ঠিক করব।আমার দলে সেরা ভারতীয় ফুটবলার আছে।তাই আমি আত্মবিশ্বাসী। আমি খুব ভালো ভাবে বললে ৫০.৬০ হাজার দর্শকের সামনে কোচিং করিনি । এটা আমার কাছে বাড়তি মটিভেশন ।’

Post Views: 23

Continue Reading

Previous: সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026
1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026

You may have missed

D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026
kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.