Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে আমরা দায়বদ্ধ’, ডিলিমিটেশন বিতর্কের আবহে বার্তা মোদীর

‘মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে আমরা দায়বদ্ধ’, ডিলিমিটেশন বিতর্কের আবহে বার্তা মোদীর

Online Desk নভেম্বর 28, 2026
modi-ddd.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে তাঁর সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনের পথে সমস্ত বাধা দূর করা হবে। শনিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় এমনই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই বক্তব্য সামনে এল ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রের নতুন উদ্যোগের ঠিক আগে।

ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। তিনিও এই দাবির পক্ষে আন্দোলনকারীদের একজন। দেশের নারীশক্তির কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণে সরকার পিছপা হবে না। সংরক্ষণ কার্যকর করার পথে যে বাধাই আসুক, তা সরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের আইন পাশ হয়েছিল। তবে সেই আইন কার্যকর করার বিষয়টি নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করেছে কেন্দ্র। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে ডিলিমিটেশনের মাধ্যমে সংসদের আসনসংখ্যা বাড়ানো হবে। বর্ধিত লোকসভাতেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করার কথা বলা হয়েছে।

কেন্দ্রের এই অবস্থানের বিরোধিতা করে আসছে বিরোধী দলগুলি। গত এপ্রিল মাসে ডিলিমিটেশন সংক্রান্ত বিল সংসদে আটকে দিয়েছিল বিরোধীরা। তাদের প্রশ্ন, মহিলাদের সংরক্ষণের সঙ্গে নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাসকে একসঙ্গে যুক্ত করার প্রয়োজন কী? বিরোধীদের দাবি, বর্তমান ৫৪৫টি লোকসভা আসনের মধ্যেই ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা হোক। আসন পুনর্বিন্যাসের জন্য সংরক্ষণ কার্যকর করতে দেরি করা উচিত নয় বলেও তাদের বক্তব্য। এদিকে, মহিলাদের সংরক্ষণ কার্যকর করার পথে কোনও বাধা বরদাস্ত করা হবে না বলে ফের স্পষ্ট করেছেন মোদী। তাঁর এই বার্তাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। সেই অধিবেশনকে কেন্দ্র করেই জাতীয় রাজনীতিতে তৎপরতা বেড়েছে। ডিলিমিটেশন বিল ফের সংসদে পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এবার বিলের খসড়ায় সমস্ত রাজ্যে আসনসংখ্যা এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের আশা, এই সংশোধিত প্রস্তাব সংসদে প্রয়োজনীয় সমর্থন পাবে।

Continue Reading

Previous: ২৮ নভেম্বর ২০২৬: কেমন কাটবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল :
Next: ২০২৭-এর আগে আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসল বিজেপি-আকালি, বাদলের বাড়িতে মধ্যাহ্নভোজে শীর্ষ নেতারা

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.