Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নাম নেই ভোটার তালিকায়, কংগ্রেস প্রার্থীকে সুপ্রিম কোর্টে যেতে বলল কলকাতা হাইকোর্ট

নাম নেই ভোটার তালিকায়, কংগ্রেস প্রার্থীকে সুপ্রিম কোর্টে যেতে বলল কলকাতা হাইকোর্ট

Online Desk মার্চ 30, 2026
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। কিন্তু ভোটে দাঁড়ালেও নিজের ভবিষ্যত নিয়ে আশঙ্কিত ফরাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। কারণ এসআইআর এর ফলে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু আদালতের স্পষ্ট জবাব বিষয়টি এখন আর তাঁরা দেখতে পারবেন না। ওই প্রার্থীকে সে কারণে সুপ্রিম কোর্টে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

মহতাব শেখের হয়ে আদালতে লড়ছেন আইনজীবী ফিরদৌস শামিম। তিনি হাইকোর্টকে বলেন, প্রার্থী হিসাবে মহতাবের নাম ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু এসআইআর তালিকায় নাম-না থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই সমস্যা মেটানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল থাকলেও এখনও সেটির কাজ শুরু হয়নি। ফলে তাঁর মক্কেলের নির্বাচনী লড়াইয়ে যাতে কোনও বাধা না-আসে সে জন্য হাই কোর্টকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টের এক্তিয়ারভুক্ত। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, হাইকোর্ট এ নিয়ে শুনানি করতে পারে না। কংগ্রেস প্রার্থীর আইনি জটিলতা সমাধানের ক্ষমতা বর্তমানে হাইকোর্টের নেই। আর সে কারণে তাঁকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মহতাব জানিয়েছেন, আগামী ১ এপ্রিল তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে আর্জি জানাবেন।

Post Views: 131

Continue Reading

Previous: মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের চার অফিসারকে সরিয়ে দিল কমিশন
Next: তমলুক থেকে কলকাতা, কলকাতা থেকে কেওড়াতলা শ্মশান, বাবার শেষকৃত্যে ছোট্ট সহজ

সম্পর্কিত গল্প

accident.png

সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক

Online Desk জুলাই 30, 2026
SHUVENDU-SHAMIK.jpg

সিঙ্গুরে কেমিক্যাল হাব হতে পারে, শুভেন্দুকে পরামর্শ দিলেন শমীক

Online Desk জুলাই 30, 2026
Y-V.jpg

যুবভারতীতে ব্রাজিল ভারত ম্যাচের সম্ভবনা বাড়ছে

Online Desk জুলাই 30, 2026

You may have missed

Bangladesh.jpg

লোডশেডিং, গ্যাস-সংকট ও দ্রব্যমূল্যে দিশেহারা বাংলাদেশের মানুষ

Online Desk জুলাই 30, 2026
neeraj-chopra.png

কমনওয়েলথ গেমসে ভারতের পদক আশায় অষ্টম দিন, ফাইনালে নীরজ-সহ তিন জ্যাভলিন তারকা

Online Desk জুলাই 30, 2026
vande-mataram.jpg

তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল

Online Desk জুলাই 30, 2026
bjp-party-office.png

‘এক ব্যাক্তি, এক পদ’ নীতি মেনে কি ফের ঢেলে সাজানো হবে রাজ্য পদ্মফুল শিবিরের নকশা?

Online Desk জুলাই 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.