Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের চার অফিসারকে সরিয়ে দিল কমিশন

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের চার অফিসারকে সরিয়ে দিল কমিশন

Online Desk মার্চ 30, 2026
eci-wb.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই একাধিক উচ্চ পদস্থ আমলাকে সরিয়ে দিয়েছে কমিশন। এবার খোদ নির্বাচন কমিশনের চার আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন পরিচালক সংস্থা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এর দফতর থেকে যে চার আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন এক জন ডেপুটি সিইও।

কমিশন সূত্রে খবর, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের এক আধিকারিককে সিইও দফতরের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক করা হয়েছে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে নবান্নের তরফে। সূত্রের খবর এই রদবদলের প্রস্তাব দিয়েছিলেন খোদ রাজ্যের সিইও মনোজ আগরওয়ালই। বিজ্ঞপ্তি অনুসারে, ১৯৯৮ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। তিনি সিইও দফতরে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এ ছাড়া ২০০০ ব্যাচের আধিকারিক সুপ্রিয় দাসকে খাদ্য এবং প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। তিনিও সিইও দফতরে অতিরিক্ত সচিব পদে ছিলেন। ২০০৪ ব্যাচের আধিকারিক মিঠু সরকারকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের যুগ্ম সচিব করে পাঠানো হয়েছে। তিনি সিইও দফতরের যুগ্ম সচিব পদে ছিলেন। ২০০৫ সালের ডব্লিউবিসিএস অফিসার সুব্রত পালকে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের সিনিয়র ডেপুটি সচিব করে পাঠানো হয়েছে। তিনি ডেপুটি সিইও হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ২০০১ ব্যাচের রাহুল নাথকে যুগ্ম সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত সচিব পদে।

Post Views: 127

Continue Reading

Previous: বিএনপি আমলেও ইউনূস শাসন অপরিবর্তিত, সন্ত্রাস বিরোধী আইনের জোরে চলছে গণতন্ত্রের কন্ঠরোধ
Next: নাম নেই ভোটার তালিকায়, কংগ্রেস প্রার্থীকে সুপ্রিম কোর্টে যেতে বলল কলকাতা হাইকোর্ট

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.