Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুন,অভিযোগের তির তৃণমুলের দিকে

কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুন,অভিযোগের তির তৃণমুলের দিকে

Online Desk জুলাই 25, 2024
20240725_175744.jpg

উজ্জ্বলহোড়,জলপাইগুড়ি:ময়নাগুড়িতে এক প্রতিবাদী কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে খুন করার অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।অভিযোগের তীর তৃনমূলের দিকে। পারিবারিক সূত্রে জানা গেছে বরাবরই প্রতিবাদী স্বভাবের এবং বিভিন্ন রাজনৈতিক চাপে পড়েও ছাড়েননি কংগ্রেস। এমনই এক সাহসী এক কর্মী মানিক রায়কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো তৃনমূলের পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার খাগড়া বাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হটাৎ কলোনিতে। মৃতের ভাই বিজয় রায় অভিযোগ করে বলেন গত পাঁচ বছর ধরে দাদার ওপর স্থানীয় তৃণমুল নেতারা চাপ সৃষ্টি করে আসছিলো কংগ্রেস দল ছেড়ে দেবার জন্য।
কিন্তু দাদা রাজি হয়নি। তাই দাদার ওপর অনেক দিন ধরেই অত্যাচার করা হচ্ছিলো।বুধবার গ্রামের তৃণমুল কংগ্রেস দলের পঞ্চায়েত , বুথ সভাপতি সহ অন্যান্য তৃণমুল কর্মীরা দাদার বাড়িতে এসে পাঁচ বছর আগের মামলা তুলে নিতে চাপ দেয়, দাদা রাজি না হলে, ঘরের বেড়া ভেঙে দাদাকে টেনে হিঁচড়ে বার করে বাড়ীর সামনের গাছে বেঁধে অকথ্য শারীরিক নির্যাতন করে।অত্যাচারের ফলে দাদার মৃত্যু হয়।
স্বামীর মৃত্যু প্রসঙ্গে স্ত্রী স্বপ্না রায় জানান,বুধবার রাতে ঘরের বেড়া ভেঙে আমরা ছোটো ছোটো বাচ্চাদের সামনে থেকেই ওরা আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারে,
যার জেরে আমার স্বামী মারা যায়।জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বৃহঃস্পতিবার জেলা আদালতে পেশ করা হয়েছে।

Post Views: 81

Continue Reading

Previous: ব্যারাকপুরের রাস্তায় চললো বুলডোজার,ভাঙ্গা হলো অবৈধ দোকানপাট
Next: বিদ্যুৎ মাশুল কমানোর দাবিতে বিক্ষোভ কংগ্রেসের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.