Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মমতার মন্তব্যে আপত্তি! ক্ষমা চাইতে হবে তৃণমূল নেত্রীকে- দাবি বংশীবদন বর্মনের

মমতার মন্তব্যে আপত্তি! ক্ষমা চাইতে হবে তৃণমূল নেত্রীকে- দাবি বংশীবদন বর্মনের

Online Desk আগস্ট 29, 2023
Untitled-3-copy.png

নিজস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ রাজবংশী সম্প্রদায়কে “পা”য়ের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন। শুধু অভিযোগ নয়, বংশীবদনের দাবি, রাজবংশী সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মঙ্গলবার দুপুরে কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বংশীবদন বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। বংশীবদন বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন আমার এক হাত হিন্দু, আরেক হাত মুসলিম। আমার এক চোখ পাঞ্জাবি, আর এক চোখ খ্রিস্টান।’ এরপরে তিনি বলেছেন, ‘আমার এক পা রাজবংশী।’ আর এই বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা। বলে দাবি করেন বংশীবদন।

গ্রেটার কোচবিহারের প্রধান বংশীবদন আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের রাজবংশীদের জন্য রাজবংশী ভাষা অ্যাকাডেমি, রাজবংশী উন্নয়ন বোর্ড সহ বেশ কিছু উন্নয়ন করেছেন। কিন্তু তার মানে এই নয় যে আমাদের জাতিকে অপমান করবেন।’ তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী তাঁর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করুন। না হলে রাজবংশীদের কাছে ক্ষমা চান।’আর তা না হলে এ নিয়ে তাঁরা আন্দোলন নামবেন বলে হুঁশিয়ারি দেন বংশীবদন বর্মন। তিনি আরো বলেন, প্রয়োজনে তিনি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েও এই আন্দোলন করবেন। নিজের জাতির অপমান তিনি কোনওভাবেই মেনে নেবেন না।
প্রসঙ্গত, সপ্তাহ পেরোলে ধুপগুড়ি বিধানসভা নির্বাচন। রাজবংশী সম্প্রদায় অধ্যুষিত ধুপগুড়িতে এর প্রভাব পরতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর বছর পেরোলে লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গের ৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে জলপাইগুড়ি আর কোচবিহার রাজবংশী সম্প্রদায় অধ্যুষিত। আর বাকি পাঁচটি কেন্দ্রের নির্ণায়ক শক্তি রাজবংশী সম্প্রদায়। সুতরাং ভোটের আগে শাসক দলের অস্বস্তি বাড়লো বলে দাবি উত্তরের রাজনৈতিক বিশেষজ্ঞদের সিংহভাগের।

Post Views: 92

Continue Reading

Previous: ভোটার তালিকার কাজ জোরদার করতে সার্কুলার বিজেপির
Next: কারোর হাতে ফুটবল আসিনি, ভারতীয় ফুটবল সংস্কৃতিকে একহাত স্টিমাচের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.