Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফের মাথাচড়া দিচ্ছে করোনা, সংক্রমণ বাড়ছে হংকং-সিঙ্গাপুরে

ফের মাথাচড়া দিচ্ছে করোনা, সংক্রমণ বাড়ছে হংকং-সিঙ্গাপুরে

Online Desk মে 17, 2025
20250517_135412.jpg

ওঙ্কার ডেস্ক: কোভিডের কারণে ২০২১ সালে ভারতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সারা বিশ্ব এই ভাইরাসের কবলে পড়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। সংক্রমণ ঠেকাতে সরকার লকডাউন ঘোষণা করেছিল। নতুন করে এশিয়া মহাদেশে এই ভাইরাস ফের মাথাচড়া দিচ্ছে। আর তাই উদ্বেগের ভাঁজ পড়েছে আমজনতার কপালে। এশিয়া মহাদেশের হংকং, সিঙ্গাপুর, চিন এবং তাইল্যান্ডে উল্লেখযোগ্য ভাবে কোভিড সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।

কোভিড সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই হংকং এবং সিঙ্গাপুরে জারি করা হয়েছে সতর্কতা। চলতি বছরের এপ্রিল মাসে তাইল্যান্ডে এক উৎসব হয়েছিল। সেই উৎসবের পরে সংক্রমণ অনেক গুণ বেড়ে গিয়েছে বলে দাবি। অন্য দিকে হংকংয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জন মানুষের। সংক্রামক এই ভাইরাসের কবলে পড়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মানুষজন। ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় জমাচ্ছেন আক্রান্তরা। কোভিড পরীক্ষার পজিটিভ হার মার্চ মাস থেকেই ১.৭% থেকে বেড়ে ১১.৪% হতে শুরু করে। গত বছরের আগস্ট মাস থেকে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

অন্য দিকে, সিঙ্গাপুরেও বৃদ্ধি পেয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। মে মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাটা ছিল ১৪ হাজার ২০০। হাসপাতালে ভর্তির হার তাঁদের মধ্যে থেকে ৩০ শতাংশ। যা তার আগের সপ্তাহের থেকে বেশি।

Post Views: 203

Continue Reading

Previous: কেরিয়ারে সেরা পারফরম্যান্স নীরজের, অভিনন্দন প্রধানমন্ত্রীর
Next: হাসপাতালই ‘বৃদ্ধাশ্রম’, রোগীদের ভর্তি করে আর আসে না প্রিয়জন !

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.