Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মদের দোকান খুলতেই ভিড় সুরাপ্রেমীদের!

মদের দোকান খুলতেই ভিড় সুরাপ্রেমীদের!

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: এমন ছবি শেষবার দেখা গিয়েছিল করোনার সময়। সেই ছবির রিপিট টেলিকাস্ট দেখল বঙ্গবাসী শুক্রবার। বৃহস্পতিবার প্রথম দফার ভোটের জন্য বন্ধ ছিল মদের দোকান। তার পর দিন অর্থাৎ শুক্রবার মদের দোকান খুলতেই দেখা গেল উপচে পড়া ভিড়।
মদের লাইনে দাঁড়িয়ে থাকা সুরাপ্রেমীদের বক্তব্য ‘স্টক করছি’ কারণ আবারও দ্বিতীয় দফার ভোট আছে। তাই দ্বিতীয় দফায় দোকান বন্ধ হওয়ার আগে আগে থেকেই মদ সংগ্রহ করতে নেমেছেন তাঁরা। শহর থেকে জেলার ছোট-বড় সব মদের দোকানের সামনেই দেখা গেল এদিন একই ছবি। প্রসঙ্গত, গত সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় মদের দোকান বন্ধ ছিল। পরবর্তীতে কলকাতাতেও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। মদের দোকান বন্ধ রাখার নির্দেশিকা নিয়ে আবগারি দফতরের কাছে জানতেও চেয়েছিলেন সিইও।
সূত্রের খবর, দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের একই নিয়ম কার্যকর হবে গোটা রাজ্যজুড়ে। অর্থাৎ, ২৬ এপ্রিল সন্ধে ৬ টা থেকে ফের মদের দোকানগুলিতে তালা ঝুলবে। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় দফার মাঝে মাত্র আড়াইদিনের মতো মদের দোকান খোলার অনুমতি রয়েছে। শহর থেকে জেলায় ভিড়ের ছবি থেকেই স্পষ্ট যে, এই সময়টুকু কোনওভাবেই হাতছাড়া করতে চাইছেন না সুরাপ্রেমীরা।

Post Views: 99

Continue Reading

Previous: এনআই-র হেফাজতেই থাকতে হবে মোথাবাড়িকাণ্ডের ‘মুলচক্রী’ মোফাক্কেরুলকে, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের
Next: অভয়ার মায়ের সমর্থনে নির্বাচনী সভায় মোদীর মুখে আরজি কর প্রসঙ্গ, দাবি করলেন প্রথম দফার বিপুল ভোট ‘বদলের বার্তা’

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.