Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এনআই-র হেফাজতেই থাকতে হবে মোথাবাড়িকাণ্ডের ‘মুলচক্রী’ মোফাক্কেরুলকে, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

এনআই-র হেফাজতেই থাকতে হবে মোথাবাড়িকাণ্ডের ‘মুলচক্রী’ মোফাক্কেরুলকে, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: শেষমেশ জামিনের আবেদন খারিজ হয়ে গেল মালদার মোথাবাড়ি কাণ্ডের ‘মুলচক্রী’ মোফাক্কেরুল ইসলাম ও তাঁর সহযোগী একরামুল বাগানির। বেশ কিছুদিন আগে দু জনকে তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল এনআইএ। সেই আবেদনে সাড়া দেয় কলকাতা নগর দায়রা আদালত। ২৭ এপ্রিল পর্যন্ত দু’জনকেই এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

ধৃতদের আদালতে পেশ করে এনআইএ দাবি করে, সুজাপুরে জাতীয় সড়ক অবরোধের নেপথ্যে মূলচক্রী হিসেবে কাজ করেছেন মোফাক্কেরুল। এমনকি সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে নানান উস্কানিতে ইন্ধন জুগিয়েছিলেন তাঁরা। তদন্তকারীদের অভিযোগ, পুলিশের ঘেরাটোপ উপেক্ষা করেই মোফাক্কেরুলের ইন্ধনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল মোথাবাড়িতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফের আইনজীবী শ্যামল ঘোষ জানান, আসল সত্য উন্মোচনের জন্য ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা দরকার। মোবাইল ফোন পুলিশের কাছে আছে। সেগুলিও পরীক্ষা করা দরকার বলেও আদালতে জানায় এনআইএ।

ধৃতদের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ। তাঁর দাবি, ‘মোফাককেরুল ইসলাম একজন আইনজীবী, তাঁর পালানোর সম্ভাবনা নেই। পেশার জন্য ও তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হোক। যদিও সেই আবেদন খারিজ করে এনআইএ-র বিশেষ আদালত। প্রসঙ্গত, সুজাপুরে জাতীয় সড়ক অবরোধের নেপথ্যে মূলচক্রী হিসেবে কাজ করেছিলেন পেশায় আইনজীবী মোফাক্কেরুল ইসলাম ও তাঁর সহযোগী একরামুল বাগানি। এরপর তাঁরা দুজনেই রাজ্য ছেড়ে পালানোর ছক কষেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাদের ছক বানচাল করে দেয় পুলিশ। তাদের কে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের নির্দেশেই বর্তমানে ঘটনার তদন্ত চালাচ্ছে এনআইএ। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে ও ১২টি মামলা নথিভুক্ত হয়েছে এনআইএ-এর খাতায়।

Post Views: 95

Continue Reading

Previous: পাক গুপ্তুচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ! উত্তরপ্রদেশে গ্রেফতার ২
Next: মদের দোকান খুলতেই ভিড় সুরাপ্রেমীদের!

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.