Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক গুপ্তুচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

পাক গুপ্তুচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

Online Desk এপ্রিল 24, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স এর সঙ্গে এবং সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগ থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন স্কোয়াড এটিএস। ধৃতরা সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে কাজ করত বলে অভিযোগ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রিপোর্ট অনুসারে, ধৃতরা পাক-গ্যাংস্টার নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখত। পাশাপাশি আইএসআই-এর সঙ্গে যুক্ত হ্যান্ডলারদের নির্দেশে কাজ করত। বিভিন্ন সমাজ মাধ্যমে ভারতে আতঙ্ক ছড়ানোর কাজ চালানোতে উস্কানি দিত। ধৃত দুজনের নাম, তুষার চৌহান ওরফে হিজবুল্লাহ খান (২০), উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা। আরেক জনের নাম সমীর খান (২০), সে দিল্লির বাসিন্দা। দুজনের কাছ থেকে একটি .৩২ বোরের পিস্তল, পাঁচটি তাজা কার্তুজ এবং একটি মোবাইল উদ্ধার হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা স্বীকার করেছে তারা পাকিস্তান-ভিত্তিক গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গ্যাং এর সঙ্গে যুক্ত। এনক্রিপ্টেড মাধ্যমে তাদেরকে নির্দেশ দেওয়া হতো। অভিযোগ, বেআইনি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য তাদের উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়া এবং উসকানি দেওয়া হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে, চরমপন্থী নেটওয়ার্কে নতুন লোক নিয়োগের জন্য তারা নির্দেশ পালন করত। সমীর খান ইনস্টাগ্রামের মাধ্যমে গ্যাংস্টার শাহজাদ ভাট্টি, আদিল জাট এবং অন্যদের সঙ্গেও যোগাযোগ রাখছিল। তাদের নির্দেশ অনুযায়ী সন্ত্রাসী হামলার ছক কষোছিল। ধৃত দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এটিএস-এর তরফে জানানো হয়েছে।

Post Views: 94

Continue Reading

Previous: কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ
Next: এনআই-র হেফাজতেই থাকতে হবে মোথাবাড়িকাণ্ডের ‘মুলচক্রী’ মোফাক্কেরুলকে, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.