Skip to content
নভেম্বর 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভোর থেকেই রামলীলায় জমায়েত, রাহুলের মিছিল ঘিরে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা

ভোর থেকেই রামলীলায় জমায়েত, রাহুলের মিছিল ঘিরে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা

Online Desk নভেম্বর 1, 2026
New-Project-2026-11-01T121136.668.webp

অর্পিতা মুখার্জী: রবিবার সকাল থেকেই রামলীলা ময়দানে বাড়ছে ভিড়। ভোর সাড়ে ৫টা থেকে ইন্ডিয়া জোটের সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। বেলা ১২টায় কনট প্লেস-মিন্টো রোড মোড় থেকে মিছিল নিয়ে রামলীলার দিকে যাবেন রাহুল গান্ধী। সঙ্গে থাকবেন মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের শীর্ষ নেতারা।

এই মিছিলে হাঁটার কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, রেবন্ত রেড্ডি, হেমন্ত সোরেন সহ বিরোধী শিবিরের একাধিক মুখ্যমন্ত্রী ও নেতার। গোটা কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা আঁটোসাঁটো। শুধু রামলীলা চত্বরেই মোতায়েন রয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা। শহর জুড়ে বসানো হয়েছে ২৫০টির বেশি সিসিটিভি, জায়গায় জায়গায় ব্যারিকেড। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে একাধিক রাস্তায়।

দিল্লি পুলিশের সেন্ট্রালের ডিসিপি রোহিত রাজবীর জানিয়েছেন, রামলীলা ময়দানের সভার অনুমতি আগে নেওয়া ছিল, কিন্তু কনট প্লেস থেকে মিছিলের কথা আগে জানানো হয়নি। তবুও কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে হয়, তার চেষ্টা চলছে।

এদিকে মাঠে আগেই পৌঁছে গিয়েছে এসএফআই-এর মিছিল, রয়েছেন সিপিএম সহ বাম নেতারা। পুলিশের হিসেবে রামলীলায় ৫০ থেকে ৫৫ হাজারের বেশি জমায়েত সম্ভব নয়, তার বেশি ভিড় হলে আগেই আটকে দেওয়া হবে। যদিও বিরোধীদের দাবি, ১০ লক্ষ মানুষ জড়ো হবেন।

একই দিনে পাল্টা কর্মসূচি রয়েছে বিজেপিরও। ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় নিহতদের স্মরণে হরদীপ সিং পুরী, রেখা গুপ্তাদের নেতৃত্বে মিছিল হবে দিল্লির অন্য প্রান্তে। বিজেপির অভিযোগ, ওই ঘটনার বর্ষপূর্তি জেনেই কংগ্রেস এদিন কর্মসূচি রেখেছে। সেই মিছিল ঘিরেও বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে।

Continue Reading

Previous: বদ্রীনাথ ধামের মাথায় ঝুলছে বরফ-বিপদ, যে কোনও সময় নামতে পারে ধস, গবেষণায় উদ্বেগ
Next: জাতি-হিংসা থামাতে মণিপুরে মহামিছিল, কেন্দ্রকে ‘শেষ হুঁশিয়ারি’ দিয়ে সরকারের পদত্যাগ দাবি

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-01T140447.789.webp

চোরবাগান-কাণ্ডের পর শিক্ষা, কালীপুজো থেকে ছট – নিরাপত্তায় কড়া এসওপি জারি নবান্নের

Online Desk নভেম্বর 1, 2026
New-Project-2026-11-01T133013.221.webp

ইউনেস্কোর নামে দুর্গাপুজোর পাস বিক্রি কাণ্ডে প্রাক্তন মন্ত্রীর স্ত্রীকে লালবাজারে জেরা

Online Desk নভেম্বর 1, 2026
New-Project-2026-11-01T123356.888.webp

জাতি-হিংসা থামাতে মণিপুরে মহামিছিল, কেন্দ্রকে ‘শেষ হুঁশিয়ারি’ দিয়ে সরকারের পদত্যাগ দাবি

Online Desk নভেম্বর 1, 2026

You may have missed

WhatsApp-Image-2026-11-01-at-14.09.32.jpeg

বাড়ির ছাদে বা উঠোনে চাষ করুন হলুদ গাছ, অল্প যত্নেই পাবেন প্রচুর ফলন! জেনে নিন চাষের পদ্ধতি ও হলুদের অসাধারণ ভেষজ গুণাগুণ:

Online Desk নভেম্বর 1, 2026
New-Project-2026-11-01T140447.789.webp

চোরবাগান-কাণ্ডের পর শিক্ষা, কালীপুজো থেকে ছট – নিরাপত্তায় কড়া এসওপি জারি নবান্নের

Online Desk নভেম্বর 1, 2026
At-Home-Pink-Manicure-Spa-Collage.png

ঘরোয়া ভাবে ম্যানিকিওর করার সহজ পদ্ধতি

Online Desk নভেম্বর 1, 2026
df.jpg

মিক্সড ভেজিটেবল স্যুপ: এক বাটিতে নানা সবজির পুষ্টি

Online Desk নভেম্বর 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.