Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, ঢুকতে পারবে না পুলিশও

রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, ঢুকতে পারবে না পুলিশও

Online Desk মে 3, 2024
09.png

সঞ্জয় রায় চৌধুরী ও শেখ এরশাদ, কলকাতাঃ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর প্রবেশ করতে পারবেন না রাজভবনে। বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে এমনই বিবৃতি জারি করা হয়েছে। এছাড়া ভোট চলাকালীন রাজভবনে পুলিশ প্রবেশের ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
বঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনে কর্মরতা এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ আনার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা বলেন, বাংলাকে কালিমালিপ্ত করেছেন রাজ্যপাল। রাজভবনের ওই চেয়ারটির মর্যাদা ও সম্মান সবার উপরে। এই ঘটনার পর ওই চেয়ারের মর্যাদা কলুষিত করেছেন সি ভি আনন্দ বোস।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পবিত্র এই বাংলার মাটিতে কী ঘটছে এগুলো। যিনি সাংবিধানিক প্রধান, সেই রাজ্যপাল শ্লীলতাহানির মতো জঘন্য কাজ করেছেন, ভাবা যায় না। শশী পাঁজা বলেন, “রাজ্যপালকে কারা মনোনীত করেন সকলেই জানেন। বিজেপির ঘনিষ্ঠ এই রাজ্যপালেরা রাজ্য সরকারগুলোকে উত্ত্যক্ত করে বিরক্ত করে। এই রাজ্যপালও করেছেন। অভিযোগকারিণী জানিয়েছেন যে একাধিকবার তাঁর সঙ্গে জঘন্য কাজ করা হয়েছে। আরও কত মহিলার সঙ্গে যে এ ধরনের নোংরা কাজ করা হয়েছে আমরা জানি না। রাজ্যপালের চেয়ারের গরিমা ও সম্মান রয়েছে”।
শশী আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিজেপির নেতারা সন্দেশখালির মহিলাদের সম্মান নিয়ে গলা ফাটান। তাঁরা এবার কী বলবেন আমরা শুনতে চাই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারীর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড়। তাঁর অভিযোগ, দুবার রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে প্রথমে তিনি রাজভবনে কর্তব্যরত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান। এই ঘটনার তীব্র নিন্দা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। “রাজ্যপালের সম্মানহানি এবং তাঁর বিরুদ্ধে অসাংবিধানিক বিবৃতি দেওয়ার জন্য চন্দ্রিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ করা হচ্ছে। কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবনে তিনি ঢুকতে পারবেন না। চন্দ্রিমা কোনও অনুষ্ঠানে থাকলে সেখানেও যাবেন না রাজ্যপাল।

Post Views: 95

Continue Reading

Previous: আমেথি নয়, রায়বরেলি থেকে লড়বেন রাহুল গান্ধি
Next: আকাশে মেঘের লেশমাত্র নেই, তবু স্কুলে ঝমঝমিয়ে বৃষ্টি !

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.