Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • “দানা ” আতঙ্কে দিঘা ছাড়ছেন পর্যটকেরা

“দানা ” আতঙ্কে দিঘা ছাড়ছেন পর্যটকেরা

Online Desk অক্টোবর 23, 2024
20241023_131158.jpg

প্রদীপ মাইতি,দিঘা: দানা আতঙ্কে পর্যটক শূন্য হতে চলেছে দিঘা।ইতিমধ্যেই পর্যটকরা সমুদ্র ছেড়ে ফিরতে শুরু করেছেন।প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং।নেওয়া হয়েছে দুর্যোগ মোকাবিলার যাবতীয় ব্যবস্থা।
প্রতিবারের মতো এবারও ছুটির মরশুমে দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়েছিলো ভিড় ৷ কিন্তু, ঘূর্ণিঝড় ‘দানা’র জন্য রয়েছে প্রশাসনের কড়া সতর্কবার্তা। দানা’র প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর এরপরই কার্যত ফাঁকা হতে শুরু করেছে দীঘা ৷দীঘা সমুদ্র সৈকত এলাকায় মাইকে সতর্কবার্তা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা ট্রেন ও বাস ও ব্যক্তিগত গাড়ি করে তড়িঘড়ি নিরাপদ স্থানে ফিরে যাচ্ছেন।
উল্লেখ্য আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সাগরে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হবে। এমনকী ঘণ্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাসও রয়েছে।
তাই ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি, বিডিও-সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠকও করছে। দানার মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

Post Views: 70

Continue Reading

Previous: জুনিয়র ডাক্তারদের দাবি মতো টাস্ক ফোর্সের নির্দেশিকা দিল নবান্ন
Next: “দানা “আতঙ্ক ঝাড়গ্রাম জেলায়

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.