Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন মোদী

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন মোদী

Online Desk জুন 22, 2025
Iran-President-Modi.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের সঙ্গে সংঘাতের আবহে রবিবার ভোরে ইরানে আক্রমণ করেছে ওয়াশিংটন। যার ফলে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে। এর মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর সঙ্গে ফোনালাপে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণুঘাঁটি – ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে আক্রমণ করেছে। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ৪৫ মিনিট ধরে ফোনে কথা হয়েছে। মাসুদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী মোদীকে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান। আঞ্চলিক শান্তি, সুরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে ভারতকে বন্ধু এবং অংশীদার হিসাবে বর্ণনা করেছেন তিনি। সূত্রের খবর, ভারতের অবস্থানের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সেই সঙ্গে উত্তেজনা কমানো, সংলাপ এবং কূটনীতির আহ্বান জানিয়েছেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভারতের কণ্ঠস্বর এবং ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

রবিবার এক্স হ্যডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে উত্তেজনা কমানো, সংলাপ এবং কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছি।’

Post Views: 159

Continue Reading

Previous: তৃতীয় মহাযুদ্ধের মুখোমুখি বিশ্ব ? ইরান-ইজরায়েল সংঘাতে আমেরিকার প্রবেশ ঠিক কী ইঙ্গিত দিচ্ছে !
Next: ইরানের যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে আটকে নদিয়া শান্তিপুরের ৩ স্বর্ণকার

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.