Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ইরানের যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে আটকে নদিয়া শান্তিপুরের ৩ স্বর্ণকার

ইরানের যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে আটকে নদিয়া শান্তিপুরের ৩ স্বর্ণকার

Online Desk জুন 22, 2025
gxcgddg.jpg

H ইরানের যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে আটকে নদিয়া শান্তিপুরের ৩ স্বর্ণকার
Nadia Iran Israel war Indian goldsmith
নিলয় ভট্টাচার্য, নদিয়া : সম্প্রতি ইরান ইজরাইল যুদ্ধ নিয়ে চিন্তায় ভারত। কারণ ইরানে অনেক ভারতীয়ই যুদ্ধ পরিস্থিতির জন্য আটকে আছেন। তারা প্রত্যেকেই কাজের সূত্রে ইরানে গিয়েছিল বলে জানা গেছে। এই প্রসঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইরানে সোনার অলংকার এর কাজ করতে গিয়ে আটকে পড়েছে নদীয়া শান্তিপুর শহরের তিন নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের তিনজন ব্যক্তি।

সূত্রের খবর শান্তিপুর গোপালপুর এলাকার বাসিন্দা ঐ তিনজন ব্যক্তি। তিনজন ব্যক্তির নাম আখিরুল শেখ,আশরাফুল শেখ ও সাবীর আলী। এটা তিন জিনিস সোনার কাজ করতে ইরানে গিয়েছিল বলে খবর কিন্তু বর্তমানে ইরানের পরিস্থিতি যুদ্ধবিধ্বস্তের কারণে তিনজনই আটকে রয়েছে। বাড়ি ফেরার টিকিট হয়ে যাবার পরেও ফিরতে পারছেন না ওই তিনজন। যার জেরে দুশ্চিন্তায় রয়েছে ওই তিন পরিবারের সদস্যরা।

যুদ্ধবিধ্বস্ত ইরানে একের পর এক হামলা হচ্ছে। গোটা পরিবারের চোখ টিভির পর্দায়। পরিবার পরিজনেরা ক্রমশ খবর নিচ্ছে। কিন্তু ঘরের লোক ঘরে কবে ফিরবে? তা বলতে পারছে না তারা। পরিবার সুত্রে জানা গেছে কারো স্বামী এক বছর আবার কারো স্বামী আড়াই বছর আগে ইরানে গিয়েছিল কর্মসূত্রে। এই আতঙ্কের মধ্যে নাওয়া খাওয়া মাথায় উঠেছে শান্তিপুরের তিন পরিবারের।

পরিবারের তরফ থেকে একটাই দাবি তাদের পরিজনরা যেন সুস্থভাবে বাড়ি ফেরে ইরান থেকে। সকলেই চাইছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়ে যেন তাদের পরিজনদের সুস্থভাবে ঘরে ফেরার ব্যবস্থা করে দেয়। তিন ব্যক্তি সুস্থভাবে বাড়ি ফেরার আশাতে প্রহর গুনছে তাদের পরিবারের সদস্যরা।

Continue Reading

Previous: ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন মোদী
Next: ইরান-ইজরায়েল সংঘাতের ভবিষ্যৎ কি, বেরিয়ে আসছে ৫টি সম্ভাবনা

সম্পর্কিত গল্প

Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.