Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আনন্দপুরে মৃত বেড়ে ২১, পুলিশের খাতায় নিখোঁজ ২৮, শুভেন্দু যাওয়ার আগেই জারি ১৬৩ ধারা

আনন্দপুরে মৃত বেড়ে ২১, পুলিশের খাতায় নিখোঁজ ২৮, শুভেন্দু যাওয়ার আগেই জারি ১৬৩ ধারা

Online Desk জানুয়ারি 29, 2026
anandapur.jpg

ওঙ্কার ডেস্কঃ আনন্দপুর কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জন। পুলিশের খাতায় এখনও পর্যন্ত নিখোঁজ ২৮। প্রশাসনের তরফে তল্লাশি চলছে পুরো দমে। বৃহস্পতিবার জেসিবি দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া টিনের শেড সরিয়ে নিখোঁজদের খোঁজ চালানো হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলেই ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতার।তার আগে বুধবার রাত থেকে জারি হয়েছে ১৬৩ ধারা। সেকারণে এলাকায় জমায়েত ও যাতায়াতের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রবিবার রাতের পর বদলে গিয়েছে আনন্দপুরের নাজিরাবাদের মোমো কারখানা ও গুদাম। সেখানে এখন ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। নিখোঁজদের পরিবার এখনও প্রিয়জনের খোঁজ হন্যে হয়ে ঘুরছেন। সূত্রের খবর, উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই ডিএনএ ম্যাপিংয়ের কাজ শুরু হতে পারে। নিহতদের পরিচয় জানার ক্ষেত্রে এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।
প্রসঙ্গত, এই অগ্নিকাণ্ডে প্রশ্নে মুখে ব্র্যান্ডেড মোমো কারখানা। বুধবার এই বিষয়ে সংস্থার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পাশের গুদামে অনুমোদন ছাড়াই রান্না চলছিল। সেখান থেকেই আগুন লাগে। যা ছড়িয়ে যায় ওই মোমো তৈরির কারখানায়। বিবৃতিতে সংস্থার তরফে লেখা হয়েছে, আমাদের দু’জন কর্মীর মৃত্যু এবং এক জন চুক্তিবদ্ধ নিরাপত্তারক্ষীর মৃত্যুতে আমরা শোকাহত। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, এবং আজীবন মৃতদের পরিবারের সদস্যরা মাসোহারা পাবেন। মৃতদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব সংস্থা নেবে বলেও জানানো হয়েছে। যদিও ঘটনার এত পরে সংস্থার তরফে বিবৃতি আসায় একাধিক প্রশ্ন উঠছে। মোমো তৈরির সংস্থা পাশের গুদামের ঘাড়ে দায় ঠেলল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Post Views: 74

Continue Reading

Previous: মাধবরাও সিন্ধিয়া থেকে অজিত পাওয়ার, বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো বিশিষ্ট রাজনীতিবিদরা
Next: ভোটে প্রার্থী হতে রাজি না হওয়ায় গেরুয়া শিবির দূরত্ব বাড়িয়েছে! বিস্ফোরক মন্তব্য অভয়ার বাবার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.