Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রর স্বস্তি, লোকপালের নির্দেশ খারিজ করল দিল্লি উচ্চ আদালত

ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রর স্বস্তি, লোকপালের নির্দেশ খারিজ করল দিল্লি উচ্চ আদালত

Online Desk ডিসেম্বর 19, 2025
mohuya.jpg

ওঙ্কার ডেস্কঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের স্বস্তি। সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় সিবিআইকে চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে বলেছিল লোকপাল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। শুক্রবার দিল্লি হাই কোর্ট লোকপালের নির্দেশ খারিজ করেছে। নতুন করে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে। দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ জানিয়েছে, নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কিছু ভ্রান্তি ছিল লোকপালের। বিষয়টি পুনর্বিবেচনা করে দেখে এক সপ্তাহের মধ্যে লোকপালকে সিদ্ধান্ত নিতে বলেছে।
সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। তদন্তের গতি প্রকৃতি রিপোর্টে ব্যাখ্যা করে সিবিআই চার্জশিট জমা দেওয়া এবং আইনি প্রক্রিয়া শুরু করার জন্য অনুমতি চেয়েছিল। গত ১২ নভেম্বর সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দেয় লোকপালের সম্পূর্ণ বেঞ্চ । এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া।
মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে অর্থাৎ ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন। শিল্পপতি গৌতম আদানিকে নিশানা করেছেন। আর মোদী ও অমিত শাহকে অস্বস্তিতে ফেলতেই এই কাজ করেছেন মহুয়া।
সিবিআই তাদের রিপোর্টে জানিয়েছে, ঘুষ নিয়ে সংসদে মোট ৬১টি প্রশ্ন করেছিলেন মহুয়া। তার মধ্যে তিনটি প্রশ্ন করা হয়েছিল সামনাসামনি, অফলাইন মাধ্যমে। বাকি প্রশ্নগুলি অনলাইনে আপলোড করা হয়েছিল। দিল্লি হাইকোর্ট লোকপালের নির্দেশ খারিজ করায় আপাতত খানিক স্বস্তিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Post Views: 250

Continue Reading

Previous: হাদির মৃত্যুর পর উতপ্ত বাংলাদেশে সাংবাদিককে গুলি করে হত্যা; উদ্ধার করা হল ‘ডেলি স্টার’-এর সাংবাদিকদের
Next: দক্ষিণে নেই শীতের আমেজ, তারই মধ্যে বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় রয়েছে সেই সম্ভাবনা…?

সম্পর্কিত গল্প

Untitled.png

লোডশেডিং-র ফলে অনেকেই খেলা দেখতে পারেননি, প্রতিবাদে ইলেকট্রিক অফিস ঘেরাও করল আমজনতা

Online Desk জুন 18, 2026
N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026

You may have missed

Untitled.png

লোডশেডিং-র ফলে অনেকেই খেলা দেখতে পারেননি, প্রতিবাদে ইলেকট্রিক অফিস ঘেরাও করল আমজনতা

Online Desk জুন 18, 2026
N.24-TMC-OFFICE-TRAN-PORTAL.png

ব্যারাকপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়!

Online Desk জুন 18, 2026
WhatsApp-Image-2026-06-18-at-2.00.52-PM.jpeg

সবুজ মেরুনে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে

Online Desk জুন 18, 2026
ebola.jpg

দক্ষিণ সুদান থেকে ফেরা মহিলার শরীরে ইবোলা উপসর্গ, রাখা হল আইসোলেশনে

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.