Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির দুষণ চরমে ! সরকারের নির্দেশে ৫০% কর্মীর ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক

দিল্লির দুষণ চরমে ! সরকারের নির্দেশে ৫০% কর্মীর ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক

Online Desk ডিসেম্বর 17, 2025
D-P.jpg

ওঙ্কার ডেস্ক : রাজধানীতে বাতাসের দুষণের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় আপাতত আপদকালীন ব্যবস্থা নিল দিল্লি সরকার। বৃহস্পতিবার থেকেই সমস্ত বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানকে তাদের ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করা বাধ্যতামূলক করা হয়েছে। এক নির্দেশিকা জারি করে এই বার্তা দিয়েছে দিল্লি সরকার। এই নির্দেশ অমান্য করলে জরিমানা হবে এমনটিও বলা হয়েছে। একইসঙ্গে দিল্লি সরকার জানিয়েছে, স্থায়ী নির্মাণকাজের কারণে কর্মহীন রেজিস্টার্ড নির্মাণ শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ ১০,০০০ টাকা দেওয়া হবে। শহরে বিষাক্ত দূষণের মাত্রা মোকাবেলায় GRAP III এবং GRAP IV (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান)- এর অধীনে জরুরি ব্যবস্থার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিল্লির শ্রমমন্ত্রী কপিল মিশ্র এক সংবাদ সম্মেলনে এই নির্দেশিকা ঘোষণা করে বলেন, “বৃহস্পতিবার থেকে, সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে যে তাদের ৫০% কর্মী বাড়ি থেকে কাজ করছেন। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

GRAP বিধিনিষেধের ফলে নির্মাণের কাজ বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়েছেন এমন রেজিস্টার্ড শ্রমিকদের মাথা পিছু ১০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মিশ্র। তিনি স্পষ্ট করে বলেন যে হাসপাতাল, দমকল বিভাগ এবং দূষণ নিয়ন্ত্রণ সংস্থা সহ প্রয়োজনীয় পরিষেবাগুলি WFH নিয়ম এবং নির্মাণ নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হল। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আম আদমি পার্টিরও সমালোচনা করেছেন কপিল মিশ্র। ত্রিনি বলেছেন, “তাদের মুখ্যমন্ত্রী মরসুমে পালিয়ে যেতেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় থাকেন। তারা নোংরা রাজনীতিতে লিপ্ত। এটা আমাদের ভুল যে দূষণ আছে কারণ ৩০ বছরের সমস্যা পাঁচ মাসের মধ্যে নির্মূল করা যাবে না।”

Post Views: 211

Continue Reading

Previous: ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নয়াদিল্লির
Next: আরজিকর মামলা হাইকোর্টে পাঠাল শীর্ষ আদালত, ন্যাবিচারের আশায় নির্যাতিতার বাবা-মা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.