Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ড্রাইভারদের খুন করে ট্যাক্সি বিক্রি করে দিত নেপালে, ২৫ বছর পর গ্রেফতার সেই সিরিয়াল কিলার

ড্রাইভারদের খুন করে ট্যাক্সি বিক্রি করে দিত নেপালে, ২৫ বছর পর গ্রেফতার সেই সিরিয়াল কিলার

Online Desk জুলাই 6, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। রবিবার ইন্ডিয়া গেটের কাছ থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে একাধিক ট্যাক্সি চালককে খুন করার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অজয় লাম্বা। গ্রেফতার এড়াতে এক দশকেরও বেশি সময় ধরে নেপালে গা ঢাকা দিয়েছিল সে।

পুলিশ সূত্রে খবর, একাধিক ক্যাব চালককে নৃশংস ভাবে হত্যা করেছে লাম্বা এবং তার সহযোগীরা। রীতিমত ছক কষে নিজেদের ফাঁদে ফেলে ট্যাক্সি চালকদের খুন করত এই লাম্বা গ্যাং। তদন্তকারীরা জানিয়েছেন, লাম্বা এবং তার তিন সহযোগী যাত্রী পরিচয় দিয়ে ট্যাক্সিতে চেপে বসত। চালকদের উত্তরাখণ্ডের পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেত। সেখানে নিয়ে যাওয়ার পর, পাহাড়ে চালকদের অচেতন করে, শ্বাসরোধ করে হত্যা করত এই চক্রটি। এর পর মৃতদেহ গভীর খাদে ফেলে দিত বলে অভিযোগ। গাড়িগুলি নিয়ে নেপালে পাচার করে বিক্রি করত তারা।

পুলিশ এক জনের মৃতদেহ উদ্ধার করেছে, যদিও তিন জনের দেহাবশেষ এখনও পাওয়া যায়নি। বেশ কয়েক বছর ধরে আরও বেশ কয়েকজন ক্যাব চালক নিখোঁজ রয়েছেন। সেই ঘটনায় এদের হাত থাকতে পারে। ট্যাক্সি চালকদের খুনের পাশাপাশি লাম্বা দিল্লি এবং ওড়িশায় মাদক পাচার করত বলে অভিযোগ। তার নামে ডাকাতিরও অভিযোগ রয়েছে। ২০০১ সাল থেকে সে অপরাধমূলক কাজকর্মে জড়িত বলে জানা গেছে। লাম্বার আরেক সহযোগী, ধীরেন্দ্র দিলীপ পান্ডেকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। গ্যাং এর আরেক সদস্য ধীরজ এখনও পলাতক। পুলিশ জানিয়েছে তদন্ত এখনও চলছে।

Post Views: 240

Continue Reading

Previous: মহেশতলায় গৃহবধূর রহস্যময় মৃত্যু, কি বলছে পুলিশ ?
Next: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রিও জাদুঘরে পৌঁছোলেন নরেন্দ্র মোদী

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.