Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডেঙ্গু রুখতে এবার বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া থেকে আসা ব্যক্তিদের রক্ত পরীক্ষাঃ মেয়র

ডেঙ্গু রুখতে এবার বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া থেকে আসা ব্যক্তিদের রক্ত পরীক্ষাঃ মেয়র

Online Desk জুলাই 26, 2023
Firhad.jpg

শেখ এরশাদঃ ডেঙ্গু রুখতে এবার বাংলাদেশ থেকে আসা মানুষদের টেস্ট করার কথা ঘোষণা করল কলকাতা পুরসভা। শুধু বাংলাদেশ থেকে নয় নেপাল বা মালয়েশিয়া থেকে আসা ব্যক্তিদেরও রক্ত পরীক্ষা করা হবে বলে এদিন জানান মেয়র ফিরহাদ হাকিম। ডেঙ্গু রুখতে এদিন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
এদিন মেয়র বলেন পৃথিবী জুড়ে উষ্ণতার জন্য ডেঙ্গু ভায়াবহ আকার নিয়েছে। আমরা হাজার চেষ্টা করেও ডেঙ্গুকে জয় করতে পারব না, যদি সাধারণ মানুষ না এগিয়ে আসেন। সেই জন্য আমাকে আমার নোংরা পরিষ্কার করতে হবে। রাজ্য, কেন্দ্র সহ সবাইকে এগিয়ে আসতে এদিন আহ্বান জানান মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন অনেকেই নিজের পড়ে থাকা ফাকা জমি পরিস্কার করেন না। সেখানে জল জঙ্গলে ডেঙ্গুর মশা বৃদ্ধি পায়। পুরসভা এবার তাদের থেকেও ফাইন আদায় করবে। খালি জমি বেশি দামে বিক্রি করবেন বলে ফেলে রাখবেন আর সাধারণ মানুষ তার মূল্য চোকাবে তা হবেনা বলেও এদিন জানান মেয়র।
ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন আমরা ইতিমধ্যেই বাড়ি এবং জমির মালিকদের বিরুদ্ধে ৪৯৬ টি কেস করছি। অনেককে ১ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে। কোল ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরিকেও নোটিশ দেওয়া হয়েছে। রাজ্য এবং কেন্দ্র অনেক সংস্থার বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এরমধ্যে কোনও রাজনীতি নেই বলে জানান ডেপুটি মেয়র।

Post Views: 75

Continue Reading

Previous: লোডশেডিং এর বিরূদ্ধে প্রতিবাদী জনতার উপর গুলি, হত ২
Next: মণিপুর সরকারের বরখাস্তের দাবিতে রাস্তায় ত্রিপুরার উপজাতিরা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.