Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিশেষ ভাবে সক্ষমদের ক্ষমতায়নে একাধিক মউ স্বাক্ষরিত

বিশেষ ভাবে সক্ষমদের ক্ষমতায়নে একাধিক মউ স্বাক্ষরিত

Online Desk মে 16, 2025
20250516_102057.jpg

ওঙ্কার ডেস্ক: বিশেষ ভাবে সক্ষমদের ক্ষমতায়নে তিনটি মউ স্বাক্ষরিত হল ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিজাবিলিটি এবং তিন সংস্থার মধ্যে। নয়াদিল্লিতে বিশ্ব অ্যাক্সেসিবিলিটি সচেতনতা দিবসে ‘ইনক্লুসিভ ইন্ডিয়া সামিটে’ এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৫ মে, গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে, নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ইনক্লুসিভ ইন্ডিয়া সামিটের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি হাইব্রিড মোডে আয়োজিত হয়েছিল। এই সম্মেলনে সামিল ছিল ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিজাবিলিটি (DEPwD), ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, এসবিআই ফাউন্ডেশন এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড (NAB), এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের সংগঠন বা এপিডি (APD) এবং মিশন অ্যাক্সেসিবিলিটি (ধনঞ্জয় সংযোগতা ফাউন্ডেশন)। এদিন ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিজাবিলিটি যে তিন সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছে সেগুলি হল, আই ফর হিউম্যানিটি ফাউন্ডেশন, নিপম্যান ফাউন্ডেশন অ্যান্ড ইয়ং লিডার্স ফর অ্যাকটিভ সিটিজেনশিপ এবং র‍্যাম্প মাই সিটি ফাউন্ডেশন।

প্রধান অতিথি, ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিজাবিলিটির সচিব রাজেশ আগরওয়াল জোর দিয়ে বলেন যে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জীবনে স্বাচ্ছন্দ্য এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করা কেবল সরকারের দায়িত্ব নয়, এটি সমগ্র সমাজের সম্মিলিত কর্তব্য। জীবনের তিনটি প্রধান দিক – জীবন, শিক্ষা এবং জীবিকা – তুলে ধরে তিনি বলেন যে, প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদার সঙ্গে জীবনযাপন করার অধিকার রয়েছে। তিনি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজতর করার ক্ষেত্রে প্রযুক্তির রূপান্তরমূলক ভূমিকার উপর জোর দেন এবং এটিকে আরও সহজলভ্য করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে শিক্ষা প্রতিটি শিশুর অধিকার এবং আমাদের এমন একটি অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো গড়ে তুলতে হবে যা বিশেষ ভাবে সক্ষম শিশুদের কোনও বৈষম্য ছাড়াই মূলধারার শিক্ষার সুযোগ করে দেবে। বিশেষ স্কুলগুলি গুরুত্বপূর্ণ হলেও, অন্তর্ভুক্তিমূলক স্কুলগুলির প্রাসঙ্গিকতা আজ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

জীবিকা নির্বাহের উপর বক্তব্য রাখতে গিয়ে আগরওয়াল বিশেষ ভাবে সক্ষমদের স্বাবলম্বী করে তোলার গুরুত্বের উপর জোর দেন। অনেক তরুণ-তরুণী বিশেষ ভাবে সক্ষম হয়েও বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের উদাহরণ তৈরি করছেন। তিনি বিশেষ ভাবে সক্ষম শিশুদের অভিভাবকদের তাদের উপর আস্থা রাখতে এবং তাদের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

 

Post Views: 300

Continue Reading

Previous: হাত দিয়ে বর্জ্য পরিষ্কার বন্ধ করতে সমস্ত রাজ্যকে আর্জি মানবাধিকার কমিশনের
Next: দেশের মৎস্য ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বৈঠক

সম্পর্কিত গল্প

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026

You may have missed

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.