Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

ওঙ্কার ডেস্ক: যাঁর পদত্যাগের দাবিতে গোটা দেশ উত্তাল সেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কোনও সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রের দাবি। নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস ঘিরে দিল্লি-সহ গোটা দেশে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আওয়াজ উঠেছে। এই আবহে এক সরকারি কর্তা জানিয়েছেন, পদত্যাগ সবচেয়ে সহজ পথ। দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার সামিল হচ্ছে ইস্তফা। তাই দায়িত্ব থেকে সরে না গিয়ে মানুষের রায় মেনে কাজ করবেন শিক্ষামন্ত্রী।

সরকারি সূত্রের মতে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনও প্রশ্নই ওঠে না। সরকার কেবল প্রতীকী পদক্ষেপ না নিয়ে ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’-র কাঠামোগত সমস্যাগুলো সমাধানের ওপর জোর দিচ্ছে। পরীক্ষা পরিচালক এই সংস্থার ত্রুটি-বিচ্যুতির একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে। শীঘ্রই সেগুলি সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার ভিঠলভাই প্যাটেল হাউসে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দু’ঘণ্টা ধরে বৈঠক করেন সিজেপির দুই প্রতিনিধি। সরকার পক্ষের সঙ্গে তাঁদের সেই আলোচনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টিও ওঠে। সিজেপি স্পষ্ট জানায়, এই দাবি থেকে তারা পিছু হটবে না। এ ছাড়াও, সোমবার সংসদ অভিযানে বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় কেন্দ্র, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং দিল্লি পুলিশ কমিশনারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে তারা।

সিজেপি মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, ৩ মে অনুষ্ঠিত হওয়া নিট পরীক্ষা বাতিলের জেরে আত্মহত্যা করেছে যে সমস্ত শিক্ষার্থী, তাদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার করতে হবে এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কার বিষয়ে তাদের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। সরকারের কাছে জমা দেওয়া চিঠিতে সিজেপি জানিয়েছে, সারা দেশের সমর্থক ও বিক্ষোভকারীদের সাথে আলোচনার পরই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে।

Post Views: 22

Continue Reading

Previous: প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি
Next: ‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.