Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • মহাকুম্ভের যাত্রীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা আসানসোল রেলওয়ের, পরিবর্তন করা হল স্পেশাল ট্রেনের সময়

মহাকুম্ভের যাত্রীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা আসানসোল রেলওয়ের, পরিবর্তন করা হল স্পেশাল ট্রেনের সময়

Online Desk ফেব্রুয়ারি 18, 2025
gwgwshr

জয়ন্ত সাহা, আসানসোল : আসানসোল স্টেশন থেকে প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেনের সময় পরিবর্তন করা হল। রবিবার আসানসোল টু মুম্বাই মেল ট্রেনটি ধরতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় যার ফলে আহত হন বহু যাত্রী। এরপরেই নড়েচড়ে বসে রেল দফতর। নেওয়া হয় বেশ কিছু জরুরি পদক্ষেপ। বিশৃঙ্খলতা ও ভয়াবহ দুর্ঘটনা এড়াতে সোমবার একাধিক ব্যাবস্থা গ্রহণ করার কথা ঘোষণা করে আসানসোল রেলওয়ে ডিভিশন। সোমবার আসানসোল রেলওয়ে ডিভিশনের এ ডি আর এম প্রবীণ কুমার প্রেম জানিয়েছিলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই বেশ কয়েকটি ট্রেন আসানসোল থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে চালু করা হবে”। সেই প্রয়াগরাজগামী ট্রেনটিরই হল সময় পরিবর্তন।
মঙ্গলবার আসানসোল রেলওয়ে ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম জানিয়েছেন, “ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১১:১৫ মিনিটে আসানসোল স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল স্পেশাল ট্রেনটির। তার পরিবর্তে মঙ্গলবার দুপুর ০১:৩০ মিনিটে আসানসোল স্টেশন থেকে ছাড়া হবে ট্রেনটি”। তাছাড়াও রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল কতৃপক্ষের প্রাথমিক অনুমান প্রায় দুই থেকে আড়াই হাজার যাত্রী স্পেশাল ট্রেনটি ধরতে আসানসোল স্টেশনে আসতে পারেন। যাতে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকেও সম্পূর্ণ নজর রাখবে রেল কতৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও যাত্রীদের বসার জন্য স্টেশনের মূল প্রবেশদ্বারের কাছে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং উপরে অস্থায়ী ছাউনির ব্যবস্থাও করা হয়েছে।

Post Views: 159

Continue Reading

Previous: শর্ত সাপেক্ষ অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু, নজরদারি করবে সিবিআই
Next: ‘আমি দেশে ফিরে আসব’, বার্তা পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.