ওঙ্কার ডেস্ক: ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে সাড়ে ছয় লক্ষ টাকা খুয়িয়ে হৃদরোগে প্রাণ হারালেন ৭৬ বছরের এক বৃদ্ধা। প্রতারিত মহিলা হায়দ্রাবাদের একজন চিকিৎসক। মানবদেহ পাচারের অভিযোগে তার নাম আছে বলে প্রতারকেরা বৃদ্ধাকে ফোন করেন। নিজেকে ব্যাঙ্গালোর পুলিশ বলে পরিচয় দিয়ে বৃদ্ধাকে ডিজিটাল সার্ভেলেন্সে রাখার কথা বলা বলেন।
ঘটনা শুরু হয় চলতি মাসের শুরুর দিকে। এক অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসাপে যোগাযোগ করা হয় হয় ঐ বৃদ্ধাকে। তাঁকে জানানো হয় মানব পাচার সংক্রান্ত মামলায় তাঁর নাম উঠে এসেছে। বৃদ্ধার বিরুদ্ধে এফআইআর, তার আধার কার্ড আরও কিছু ভুয়ো নথি দেখিয়ে তাঁকে গ্রেফতারের কথা বলা হয়। তাঁকে জানানো হয় তিনি এখন ডিজিটাল অ্যারেস্ট, তাই তাঁকে ডিজিট্যাল সার্ভেলেন্সে রাখা হয়েছে। এতেই থেমে থাকে নি প্রতারকেরা। কখনও সুপ্রিম কোর্টের উকিল, ইডির আধিকারক, কর্ণাটক পুলিশের নামে ভুয়ো কল করে ঠকানো অব্যহত থাকে।
নিজের সম্মান বাঁচাতে পেনশন থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা প্রতারকদের ট্রান্সফার করে দেন বৃদ্ধা। তারপরেও স্বস্তি মেলেনি তাঁর। শেষে মানসিক চাপ সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান মহিলা। বৃদ্ধার মৃত্যুর পরো ফন অব্যাহত থাকে প্রতারকদের। দাবি চলতে থাকে টাকার।
বৃদ্ধার মৃত্যুর পর তাঁর ফোন ঘেঁটে এবিষয়ে জানতে পারেন পরিবারের লোকজন। তারপরই পুলিশের দারস্থ হন তাঁরা। অভিযুক্তদের খুঁজে বের করতে সাইবার সেলের একটি দল তদন্তে নেমেছে।
