Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘অনুব্রতের কথা বাস্তবায়ন করেছে মনোজিৎ’, কসবা ধর্ষণকাণ্ড নিয়ে মন্তব্য দিলীপের

‘অনুব্রতের কথা বাস্তবায়ন করেছে মনোজিৎ’, কসবা ধর্ষণকাণ্ড নিয়ে মন্তব্য দিলীপের

Online Desk জুলাই 3, 2025
dilip-ghosh.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ তিন ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই আবহে এবার অনুব্রত মণ্ডলকে টেনে জোড়াফুল শিবিরকে আক্রমণ করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

অনুব্রত মণ্ডলকে টেনে সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কী করবেন, কী না করবেন মুখে বলেছিলেন। আর এদিকে মনোজিতরা তা করে দেখিয়েছেন। তাই তৃণমূলের উচিত তাদের পুরষ্কার দেওয়া। কারণ এরা আরও এক ধাপ এগিয়ে গেছে।’ উল্লেখ্য সম্প্রতি বীরভূমের তৃণমূল নেতা বোলপুরের আইসিকে ফোনে কুকথা বলে বিতর্ক তৈরি করেছিলেন রাজ্য রাজনীতিতে। পুলিশের মা-স্ত্রী তুলে গালিগালাজ করেও তিনি গ্রেফতার হননি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে গত ২৫ জুন কসবার ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটে।

দিলীপ ঘোষের অভিযোগ, এমন লোকেরা পুলিশকে পরিচালনা করে। তাঁর কথায়, ‘মনোজিতের মতো লোকেরা পুলিশকে চালায়। কলেজের রাশও তাদের হাতে থাকে। কে চাকরি করবে, কে করবে না, কে পাশ করবে, করবে না, সব ঠিক করে তারা। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সকলেই ওদের কথা মতো চলেন। এদের কোনও ক্ষমতা নেই।’ প্রসঙ্গত কসবার ধর্ষণের ঘটনায় যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তারা হল, মনোজিৎ মিশ্র, জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। মনোজিৎ আইনজীবী হিসেবে কাজ করত এবং কলেজেও চুক্তিভিত্তিক কর্মী ছিল।

Post Views: 233

Continue Reading

Previous: রাস্তা খারাপ হচ্ছেনা বিয়ে, শওকতের কাছে অভিযোগ এলাকাবাসীর
Next: প্রাকৃতিক বিপর্যয় কেড়ে নিয়েছে মৎস্যজীবীদের পেটের ভাত, তাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.