Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দিল্লি গিয়ে দিলীপের মুখে মমতার প্রশংসা! বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি কোন দিকে?

দিল্লি গিয়ে দিলীপের মুখে মমতার প্রশংসা! বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি কোন দিকে?

Online Desk জুলাই 10, 2025
dilip-ghosh.jpg

ওঙ্কার ডেস্ক: বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকেন তিনি। আগেও একাধিকবার রাজ্য রাজনীতিতে বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন। এবার দিল্লি গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে আবার শুরু হয়েছে জল্পনা। তবে কি দিলীপ জোড়াফুল শিবিরের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন? আদতে তিনি কোন দিকে রয়েছেন তা নিয়েই ধন্দ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।

বুধবার দুপুরে দিল্লি যান সস্ত্রীক দিলীপ ঘোষ। সেখানে বিজেপির সদর দফতরে যুগ্ম সংগঠন সম্পাদক শিব প্রকাশের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা। সেখান থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় তাঁর গলায়। দিলীপ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও দুর্নীতির মামলা নেই। তাঁর আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা দাগি।’

উল্লেখ্য, সদ্য বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শমীক ভট্টাচার্য। যদিও সেই অনুষ্ঠানে ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পরে মঙ্গলবার নব নির্বাচিত বঙ্গ বিজেপির সভাপতির সঙ্গে দেখা করেন দিলীপ। শমীক ভট্টাচার্য জানান, দিলীপ দলেই থাকছেন। নতুন-পুরনো পার্থক্য করা হবে না। তার আগে গত এপ্রিল মাসে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ। যার পর থেকেই জল্পনা তৈরি হয় দিলীপের রাজনৈতিক অবস্থান নিয়ে। তবে অনেকে মনে করছেন সৌজন্যের রাজনীতি করেছেন দিলীপ। এখানে অন্য কোনও জল্পনা খোঁজাটাই অর্থহীন।

Post Views: 160

Continue Reading

Previous: হাসিনাকে ফেরাতে হবে ভারতকে, ফের সরব ঢাকা
Next: ব্রহ্মপুত্র নদে বাঁধ তৈরি করছে চিন, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অরুণাচলের মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.