Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্গাপুরে মোদীর সভায় দিলীপকে ডাকলই না বিজেপি, শুক্রে দিল্লি গেলেন প্রাক্তন সভাপতি

দুর্গাপুরে মোদীর সভায় দিলীপকে ডাকলই না বিজেপি, শুক্রে দিল্লি গেলেন প্রাক্তন সভাপতি

Online Desk জুলাই 18, 2025
20250718_122738.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে মোদীর সভা নিয়ে চূড়ান্ত ব্যস্ততা। যদিও এই সভায় ব্রাত্য রইলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি! আর এই আবহে এদিন তিনি উড়ে গেলেন দিল্লিতে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠছে, বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে দিলীপের সম্পর্কের ফাটল কি চওড়া হচ্ছে?

শুক্রবার দিল্লি যাওয়ার বিমান ধরার আগে এদিন কলকাতা বিমানবন্দরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম। আমাকে পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায়ও না আমি যাই। অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছি না।’ তবে তিনি দিল্লিতে কেন যাচ্ছেন, সেই বিষয়ে দিলীপ বলেন, ‘দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজে যাচ্ছি।’ সূত্রের খবর, শুক্রবার দুপুর ১টায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করবেন দিলীপ।

উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। যার পর থেকেই রাজ্য নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। কারণ দিলীপের ওই অনুষ্ঠানে যাওয়া অনুমোদন করেনি বিজেপি। সেই দিনই কাঁথিতে শুভেন্দুর নেতৃত্বে কর্মসূচি করেছিল বিজেপি। যদিও দিলীপ ঘোষ শুভেন্দুর সেই কর্মসূচিতে যাননি। সেই ঘটনার পর রাজ্য বিজেপির নবাগত সভাপতি শমীক ভট্টাচার্যের বরণ অনুষ্ঠানেও ডাক পাননি তিনি। আর এবার প্রধানমন্ত্রীর সভাতেও ডাক পেলেন না।

Post Views: 93

Continue Reading

Previous: ছেলেকে নিয়ে চম্পট রাশিয়ান বধূ, লুক আউট নোটিশ জারি
Next: মোদীর জনসভার আগে ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.