Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক দিনহাটার ৭ বাসিন্দার মুক্তির দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন

বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক দিনহাটার ৭ বাসিন্দার মুক্তির দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন

Online Desk জুন 30, 2025
tetre.png

সূর্য্যজ্যোতি পাল, কোচবিহার : সম্প্রতি বাংলাদেশি সন্দেহে দিল্লী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দিন হাটার সাবেক ছিট মহলের সাত বাসিন্দা। পরিবারের সদস্যদের মুক্তির দাবিতে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছে পরিবারের বাকি সদস্যরা। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশী সন্দেহে দিল্লি পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এরপরই পরিবারের তরফ থেকে দিনহাটা থানায় আটক করা ব্যক্তিদের সমস্ত বৈধ কাগজপত্র জমা করা হয়েছে বলে জানা গেছে। এমনকি দিনহাটা থানা থেকে দিল্লির শালিমার থানায় সমস্ত কাগজপত্র পাঠানোর পরেও দিল্লী পুলিশ তাদেরকে এখনো ছাড়েনি বলে জানা গেছে। সেই কারণেই একপ্রকার বাধ্য হয়ে পরিবারের লোকজন দিনহাটা মহকুমা প্রসার শখের কাছে ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
এদিন দিনহাটা মহকুমার শাসকের দপ্তরে পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে নিয়ে ডেপুটেশন জমা দিয়েছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা যাতে দ্রুত বাড়ি ফিরে আসে সেই কারণেই ডেপুটেশন পত্র জমা দেওয়া হয়।
উল্লেখ্য, দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে ৫ দিন আগেই দিল্লির শালিমার থানা পুলিশের হাতে আটক হয় তিন শিশু এক মহিলা সহ ৮ জুন দিনহাটার সাবেক ছিট মহলের বাসিন্দা। যদিও আটজনের মধ্যে দিল্লী পুলিশ একজনকে ছেড়ে দেয়। এখনো পর্যন্ত পুলিশের হাতে আটক অবস্থায় রয়েছে তিন শিশু এক মহিলা সহ সাতজন। পরিবারের লোকজন অভিযোগ করেছে শুধু আটক করা হয়নি আটক এর উপর তাদের উপর চলছে নির্যাতন।
পরিবারের লোকেদের এই অভিযোগ কে মান্যতা দিয়ে গতকালই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন যারা দিল্লিতে কাজ করতে যান যদি তারা বাংলায় কথা বলেন এবং তাদের ধর্ম যদি মুসলমান হয় তাহলে তাদেরকে বাংলাদেশী ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রী আরও অভিযোগ করেন এটা কেন্দ্র সরকারের দ্বিচারিতা। যে লোকগুলোকে আটক করা হয়েছে তাদের নাগরিকত্ব নিয়ে সংশয় তোলার কোন প্রশ্নই আসে না কারণ তারা ঐতিহাসিক ছিট মহল বিনিময় চুক্তির মাধ্যমে ভারত সরকারের আমন্ত্রণে ভারতের নাগরিকত্ব লাভ করেছিল।
তবে এখন দেখার পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসকের যৌথ প্রচেষ্টায় কবে দিনহাটার ওই ৭ বাসিন্দা দিল্লি পুলিশের হাত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরে। যতদিন না তারা বাড়ি ফিরছে চিন্তায় আছে পরিবারের লোকজনরা।

Post Views: 245

Continue Reading

Previous: মুহূর্তের মধ্যেই সব শেষ! শোকস্তব্ধ অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী
Next: দোষ স্বীকার নয়, কালীগঞ্জে নিহত শিশুর পরিবারকে সাহায্য চেষ্টার জন্যই গিয়েছিলেন; শোকজের জবাব দিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.