Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • সংরক্ষণের অভাবে ধুঁকছে নেতাজির স্মৃতি বিজড়িত পাঁচফুপির জমিদার বাড়ি

সংরক্ষণের অভাবে ধুঁকছে নেতাজির স্মৃতি বিজড়িত পাঁচফুপির জমিদার বাড়ি

Online Desk জানুয়ারি 23, 2025
FotoJet (3)

তাপস ঘোষ, মুর্শিদাবাদঃ আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস। সেই নেতাজির স্মৃতি বিজড়িত পাঁচফুপির ঘোষ মল্লিক পরিবারের জমিদার বাড়ির আজ সময়ের গ্রাসে জরাজীর্ন।খসে পড়ছে পলেস্তরা,ইট। বাড়ির যত্রতত্র গজিয়ে উঠেছে বট, পাকুড়। এই বাড়িতেই একদিন রাত্রিবাস করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জমিদার বাড়ির গিন্নি নিজের হাতে নেতাজিকে খাইয়েছিলেন লুচি, আলুর দম, সন্দেশ। তৎকালীন জমিদার সুনীলমোহন মল্লিকের সঙ্গে চিঠির আদান প্রদান হত নেতাজির। নেতাজির হাতে লেখা বহু চিঠি এখনও সংরক্ষিত রয়েছে এই বাড়িতে। তবে বাড়িটির দৈনদশা থেকে স্পষ্ট নেতাজির স্মৃতি আর আগলে রাখতে পারছেন না ঘোষ মল্লিক পরিবার।
১৯২৯ সালের মে মাসে একটি সভায় যোগ দিতে পাঁচথুপিতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সুনীলমোহন ঘোষ মল্লিকের নেতৃত্বে সেই সভা সংগঠিত হয়। সেদিন রাতেই এই জমিদার বাড়িতে রাত্রি যাপন করেন আজাদ হিন্দ বাহিনীর মহানায়ক।সেই সময় ব্রিটিশ পুলিশের নজর ছিল তাঁর উপর। এই বাড়িতে তার উপস্থিতির কথা ব্রিটিশ পুলিশের নজরে চলে আসায় পরদিন ভোরের আলো ফোটার আগেই নেতাজি পাঁচথুপি থেকে অর্ন্তধ্যান করেন।
তারপর থেকে পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজির রাজনৈতিক সম্পর্ক ক্রমশ গভীর হয়ে ওঠে। এরপর চলে পত্রের মাধ্যমে রাজনৈতিক কার্যকলাপের মতের আদান প্রদান। নেতাজীর লেখা সেই চিঠির মধ্যে উল্লেখ রয়েছে পাঁচথুপি কে ঠিক গ্রাম বলা চলে না শহরের ছাপ রয়েছে।
নেতাজি সুভাষচন্দ্র বসু যে ঘরে রাত্রিবাস করেছিলেন সেই ঘর আজ রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। নেতাজির স্মৃতি বিজরিত ঘর এবং বাড়িটি আজ ধ্বংসের মুখে। ওই পরিবারের সদস্যদের বক্তব্য,সেই জমিদারী আজ আর নেই, তাই রক্ষণাবেক্ষণ করা খুব কঠিন হয়ে পড়ছে। তাদের দাবি সরকার যেন উদ্যোগ নিয়ে এই সমস্ত স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা করে।

ভিডিও দেখুন-

Post Views: 98

Continue Reading

Previous: ইডেনে সহজ জয় ভারতের, স্বস্তির হাসি হেডস্যার গম্ভীরের মুখে
Next: আগামী ২৪ ঘণ্টায় ফের বৃষ্টির সম্ভাবনা, কুয়াশার দাপটে ব্যাহত বিমান ও ট্রেন চলাচল

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.