Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • তিনমাসে তিনবার টেন্ডার, উধাও টাকা, বেহাল রাস্তা

তিনমাসে তিনবার টেন্ডার, উধাও টাকা, বেহাল রাস্তা

Online Desk জানুয়ারি 30, 2025
untitled-design-20.png

আমজাদ আলি শেখ, পূর্ব বর্ধমানঃ একই রাস্তা সংস্কার করতে একবার, দুইবার নয়, তিনবার ঢাকা হয়েছে টেন্ডার! তবুও বেহাল রাস্তার সংস্কার হয়নি। কাজ না করিয়েই সেই টেন্ডারের টাকা একজন ঠিকাদারকে পাইয়ে দেওয়ার অভিযোগ গলসির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা ঘেরাও করে বিক্ষোভ এবং প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন এলাকার একাংশ।
আন্দোলনকারীদের দাবি, গলসি ১ নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের লোয়াপুর বাসস্ট্যান্ড থেকে সোদপুর পুরোনো সেতু পর্যন্ত ৫০০ মিটার চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিন মাসে তিনবার টেন্ডার করে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। অথচ রাস্তার অবস্থা বিন্দুমাত্র বদলায়নি। তারা জানান, একই রাস্তায় গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতি গত ইংরেজির ৬ নভেম্বর ৯২,১৬২ টাকার এবং ১১ নভেম্বর ৯২,৩৪৮ টাকার টেন্ডার করেছে। এরপরও ৮ জানুয়ারি ২০২৫ তারিখে লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মেরামতির জন্য ৫১,৮২৯ টাকার টেন্ডার করা হয়েছে। আশ্চর্যের বিষয়, তিন মাসে ওই তিনটি কাজই পেয়েছে একই ঠিকাদারি সংস্থা! ঘটনায় মোট ২ লক্ষ ৩৬ হাজার ৩৩৯ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, আর সেই কারণেই প্রধান মিরাজ মল্লিককে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়দের একাংশ।
এই দুর্নীতির জন্য তারা প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার আবেদন ও জানিয়েছেন তারা। এদিকে, এলাকার অনেকের অভিযোগ রাস্তা সংস্কার না হওয়ার কারণে ১০ মাস ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। যার ফলে আশপাশের ১৯টি গ্রামের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তবে পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “পঞ্চায়েত সমিতি কী করেছে, তা জানি না। তবে লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত ওই রাস্তা সংস্কার করছে। তার জিও-ট্যাগসহ সমস্ত প্রমাণ রয়েছে পঞ্চায়েতের কাছে। এবং এই প্রতিবাদ বা বিক্ষোভ আসলে তাঁর বিরুদ্ধে বিরোধীদের ষড়যন্ত্র।

ভিডিও দেখুন-

Post Views: 110

Continue Reading

Previous: ওষুধের দোকানের আড়ালে একি কাণ্ড! চোখ ছানাবড়া সাধারণ মানুষের
Next: বাংলা সিরিয়ালের টিআরপিতে সেরা ‘পরিণীতা’-ই, সেরা দশে জায়গায় আর কারা?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.