Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একাধিক জেলার আমলাস্তরে রদবদল

একাধিক জেলার আমলাস্তরে রদবদল

Online Desk সেপ্টেম্বর 12, 2023
1594933296_nabanna.jpg

সোমনাথ মুখোপাধ্যায়ঃ রাজ্যের মন্ত্রীসভার দফতর রদবদলের ২৪ ঘন্টার মধ্যে প্রশাসনিক পর্যায়ে রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে আমলাস্তরে প্রচুর বদলির কথা ঘোষণা করা হয়েছে। পরিবর্তন হল একাধিক জেলার জেলাশাসক। উত্তরবঙ্গের একাধিক জেলাশাসককে পাঠানো হয়েছে দক্ষিণের জেলায়। আবার দক্ষিণের একাধিক জেলাশাসককে পাঠান হয়েছে উত্তরবঙ্গে। মোট ১১ জেলার জেলাশাসক বদল করা হয়েছে।
যদিও এই রদবদলের ইঙ্গিত আগেই দিয়েছিলেম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছিলেন, কিছু রদবদল করা হতে পারে। মঙ্গলবার নবান্নের তরফে বদলির বিজ্ঞপ্তি জারি করা হল। সাম্প্রতিক সময় একসঙ্গে এত রদবদল হয়নি রাজ্যের প্রশাসনিক মহলে।
উত্তরবঙ্গের ছয়জন জেলাশাসককে বদলি করা হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবল্লমকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক করা হয়েছে। দার্জিলিংয়ের নয়া জেলাশাসক করা হয়েছে প্রীতি গোয়েলকে। তিনি উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। জলপাইগুড়ির নতুন জেলাশাসক হয়েছেন শামা পারভিন। তিনি উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। পদোন্নতি পেয়ে জলপাইগুড়ির জেলাশাসক হচ্ছেন। জলপাইগুড়ির বর্তমান জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে স্বাস্থ্য দপ্তরের সচিব পদে বদলি করা হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলাকে আলিপুরদুয়ারের জেলাশাসক করা হয়েছে। কালিম্পংয়ের নতুন জেলাশাসক হয়েছেন এস বালাসুব্রহ্মণ্যম। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে কোচবিহারের জেলাশাসক করা হয়েছে। উত্তর দিনাজপুরের দায়িত্বে আসছেন সুরেন্দ্র কুমার মিনা। তিনি আলিপুরদুয়ারের জেলাশাসক ছিলেন।
রদবদল হয়েছে আইপিএস মহলেও। একাধিক জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে একাধিক পুলিশ জেলার। এর মধ্যে রয়েছে কোচবিহার, রাণাঘাট, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে।

Post Views: 78

Continue Reading

Previous: ধর্মেন্দ্র অসুস্থ! এই খবরকে কেন্দ্র করে তোলপাড় নেট মাধ্যম
Next: ওয়ান ডেতে দ্বিতীয় দ্রুত ১০ হাজার রান রোহিতের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.