Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তীব্র অসন্তোষ! একগুচ্ছ কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের

তীব্র অসন্তোষ! একগুচ্ছ কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের

Online Desk অক্টোবর 14, 2024
20241014_132025.jpg

ইন্দ্রানী চক্রবর্তী:অনশনের ২০০ ঘন্টা পার, এখনও সমস্যার সমাধানের কোনও চিহ্ন না থাকায় অসন্তোষ তীব্র হচ্ছে জুনিয়র ডাক্তারদের মধ্যে। রবিবার রাতেই তাই সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা।

সোমবার দুপুর ১টায় রাজভবন অভিযানের ডাক দিলেন তাঁরা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘‘কয়েক দিন আগে আদালতে চার্জশিট পেশ করা হয়েছিল। এই চার্জশিট অত্যন্ত দুর্বল। আমরা এই নিয়ে হতাশ। কলকাতা পুলিশ যাঁকে গ্রেফতার করেছিলেন, চার্জশিট তাঁর নাম রয়েছে। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আর দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাঁদের নাম নেই চার্জশিটে। এর থেকে আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে। এর আগে সিজিও কমপ্লেক্স অভিযান করেছি।’’ তিনি আরও জানান যে সিবিআইয়ের প্রতি তাঁদের অনাস্থার কথা জানাতেই তারা রাজভবন অভিযানের ডাক দিয়েছেন।

এছাড়াও মঙ্গলবার, অর্থাৎ কার্নিভালের দিন ‘দ্রোহের কার্নিভাল’-এর পাশাপাশি মানববন্ধনের ডাক দিলেন তাঁরা। বললেন, হাইকোর্টের নির্দেশমতো মূল কার্নিভালে বিঘ্ন না ঘটিয়েই মানববন্ধন কর্মসূচি নেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া চেয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশীষ হালদার বলেছেন, “ভাবতে কষ্ট হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা অমানবিক হতে পারেন, সরকার এতটা অমানবিক হতে পারে যে, এত দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনও কথা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি মুখ্যসচিবের থেকে একটা মেল, কোনও একটা কুণাল ঘোষ, কোনও ছুটকো-ছাটকার বিরূপ প্রতিক্রিয়া।”

ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনশনকারী তনয়া পাঁজা। তাঁকে আপাতত মঞ্চেই চিকিৎসা করা হচ্ছে।

Post Views: 102

Continue Reading

Previous: লক্ষ্মীপুজোর পট ,সরা তৈরির ব্যস্ততা
Next: কুকুরের ভয়ে আতঙ্কিত হাসনাবাদের মানুষ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.