Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ক্যালিফর্নিয়ার গর্ভনরকে গ্রেফতারির হুঁশিয়ারি ট্রাম্পের, বিক্ষোভ নিয়ন্ত্রণে পাঠানো হচ্ছে আরও সেনা

ক্যালিফর্নিয়ার গর্ভনরকে গ্রেফতারির হুঁশিয়ারি ট্রাম্পের, বিক্ষোভ নিয়ন্ত্রণে পাঠানো হচ্ছে আরও সেনা

Online Desk জুন 10, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরোধিতা করে বিক্ষোভে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ দমনে আগেই ২০০০ সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ক্যালিফর্নিয়ার গভর্নর গাভিন নিউসামকে গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর নিউসাম। কোনও রকম আলোচনা ছাড়া সেনা মোতায়েনের এই বিষয়টি নিয়ে ট্রাম্পের দিকে আঙুল তুলেছেন তিনি। আর এই কারণে তাঁর উপরে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প আগেই লিখেছেন, ‘যদি ক্যালিফর্নিয়ার গভর্নর, লস অ্যাঞ্জেলেসের মেয়র নিজেদের কাজ করতে না-পারেন, সরকারকে হস্তক্ষেপ করতে হবে।’ শুধু তাই নয়, বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ এবং ডাকাত’ বলে অভিহিত করেছেন তিনি।

এই আবহে ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হুমান আগেই হুঁশিয়ারি দিয়েছেন, ক্যালিফর্নিয়ার গভর্নর নিউসাম বা লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস, যে কেউ হোন না কেন— অভিবাসন সংস্থার কাজে যে বাধা দেবে, তাঁকে গ্রেফতার করা হবে। হুমানের সুরে সুর মিলিয়েছেন ট্রাম্প। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি যদি টমের জায়গায় থাকতাম, আমিও তা-ই করতাম। আমার মনে হয়, এটাই ভাল।’ সেই সঙ্গে ক্যালিফর্নিয়ার গভর্নরকে নিশানা করে তাঁর সংযোজন, ‘গাভিন প্রচারে থাকতে চান। আমার মনে হয় এটা ভালই হবে।’

Post Views: 188

Continue Reading

Previous: জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, গরমের অস্বস্তিকর পরিবেশে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর
Next: শুভ তিথি-নক্ষত্রে হয়ে গেল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুভ মহরৎ, শুটিং শুরু কবে?

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.