Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সেপটেম্বরে পাকিস্তান সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প; দুই দশক পর পাকিস্তান ভ্রমনে হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্ব

সেপটেম্বরে পাকিস্তান সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প; দুই দশক পর পাকিস্তান ভ্রমনে হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্ব

Online Desk জুলাই 17, 2025
trump-munir.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ বিরতির পর ফের পাকিস্তানের মাটিতে পা রাখতে চলেছেন কোনও মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের সেপ্টেম্বরে ইসলামাবাদ সফরে যেতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই দাবি করেছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। রয়টার্সও এই খবর প্রকাশ করেছে। যদিও এখনও পর্যন্ত ইসলামাবাদ বা হোয়াইট হাউসের তরফে সরকারি ভাবে সফরের কোনও ঘোষণা হয়নি, তবুও এই গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই। ট্রাম্পের সফরের কথা যদি সত্যিই হয়, তবে ২০০৬ সালের জর্জ ডব্লিউ বুশের পাকিস্তান সফরের পরে এই প্রথম হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্ব ইসলামাবাদে পা রাখবেন। পাকিস্তানের পর তিনি দিল্লি সফরেও আসতে পারেন বলেই খবর মিলছে। তবে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া ভ্রমন বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষবিরতি নিয়ে একাধিক বার মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর দাবি, তিনিই ব্যবসার প্রসঙ্গ তুলে দুইদেশের মধ্যে সংঘর্ষ থামিয়েছেন। যদিও নয়াদিল্লি বারবার স্পষ্ট করেছে, কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা হয়নি, বাণিজ্যের কথাও আলোচনায় আসেনি। তবু ইসলামাবাদ ট্রাম্পের দাবিকেই সমর্থন করে তাঁকে আবার নোবেল শান্তি পুরস্কারের জন্যও প্রস্তাব দেয়। পাকিস্তানের বিদেশ মন্ত্রক তখন বিবৃতি দিয়ে বলেছিলেন, ক্রমবর্ধমান আঞ্চলিক অশান্তির মধ্যে ট্রাম্প অসাধারণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি ঠেকিয়েছেন তিনি, যার ফলে বিপুল প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও। হোয়াইট হাউসে তাঁদের একান্ত আলোচনার পরে ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, মুনিরের সঙ্গে দেখা করে তিনি সম্মানিত বোধ করছেন। ট্রাম্প বলেছিলেন, ‘‘আমি ওঁকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি যুদ্ধ না চালিয়ে তা বন্ধ করেছিলেন।’’

Post Views: 148

Continue Reading

Previous: পার্থের জামিন সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী
Next: নাবালকের হাতে হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী শিক্ষিকা

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.