Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাবালকের হাতে হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী শিক্ষিকা

নাবালকের হাতে হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী শিক্ষিকা

Online Desk জুলাই 17, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: এক নাবালকের হাতে হেনস্থার শিকার হয়ে আত্মহত্যা করলেন এক টিউশন শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটের কাটারগাম এলাকায়। ওই শিক্ষিকার মৃত্যুর ফলে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত নাবালককে আটক এবং তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী টিউশন শিক্ষিকার নাম নেনু ভাভাদিয়া। ১৯ বছর বয়স তাঁর। তিনি এক নাবালক ছেলে এবং তার বাবার দ্বারা ক্রমাগত হয়রানি, হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ। ১৬ জুলাই সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত করেছে। মঙ্গলবার যে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানে অভিযোগ করা হয়েছে, নেনু যে টিউশন ক্লাসে পড়াতেন সেখানে এক নাবালক ছেলে তার ভাগ্নিকে পড়ার জন্য দিয়ে যেত। সেই নাবালক ওই শিক্ষিকাকে অনুসরণ করা শুরু করে এবং হয়রানি। অভিযোগে আরও বলা হয়েছে, নাবালকটি বারবার শিক্ষিকার সঙ্গে সম্পর্ক তৈরির জন্য চাপ দিত। শুধু তাই নয়, ফোনে তাঁকে হেনস্থা করত। এমনকি ৩০,০০০ টাকা মুক্তিপণও দাবি করত অভিযুক্ত। বিষয়টি নিয়ে শিক্ষিকার বাবা যখন অভিযুক্তের বাবাকে বিষয়টি বলেন, অভিযোগ সেই সময় তার বাবা ছেলের পক্ষ নেন। নেনু’র বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ।

অভিযোগ পাওয়ার পর বুধবার, সিঙ্গানপুর পুলিশ অভিযুক্ত নাবালককে আটক করে এবং তার বাবাকে গ্রেফতার করে। দুজনের বিরুদ্ধেই আত্মহত্যায় প্ররোচনা, চাঁদাবাজি এবং হয়রানির অভিযোগ আনা হয়েছে। বাবাকে আদালতে হাজির করা হলে বিচারক এক দিনের হেফাজতে পাঠিয়েছেন। নাবালককে এখনও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্ত বাবা ও ছেলে গুজরাটের প্রভাবশালী রাবারি সম্প্রদায়ের, অন্যদিকে মৃত মেয়েটি পাতিদার সম্প্রদায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

Post Views: 229

Continue Reading

Previous: সেপটেম্বরে পাকিস্তান সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প; দুই দশক পর পাকিস্তান ভ্রমনে হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্ব
Next: শুভেন্দু গড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.