Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘শুল্ক নিয়ে রফা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে আলোচনা নয়’, ট্রাম্পের নতুন হুমকি

‘শুল্ক নিয়ে রফা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে আলোচনা নয়’, ট্রাম্পের নতুন হুমকি

Online Desk আগস্ট 8, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: আগেই ভারতের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে নয়াদিল্লি বাণিজ্য করার কারণে বুধবার আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারতীয় পণ্যে মোট মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ। শুল্ক চাপানোর কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই আবহে ফের ভারতকে চাপে ফেলতে নতুন করে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, শুল্ক নিয়ে নয়াদিল্লির সঙ্গে রফা না হওয়া পর্যন্ত কোনও বাণিজ্যিক আলোচনা আর হবে না।

হোয়াইট হাউসে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। তার মাঝে এক সাংবাদিক বাণিজ্য আলোচনা নিয়ে প্রশ্ন করেন, সেই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যতক্ষণ না এটা মিটছে, ততক্ষণ কোনও বাণিজ্য আলোচনা হবে না’। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে ভারতের পাঁচ বার আলোচনা হয়েছে। বাণিজ্য চুক্তির জন্য হওয়া সেই বৈঠক থেকেও কোনও সমাধান সূত্র মেলেনি। চলতি মাসের শেষের দিকে ষষ্ঠ রাউন্ডের বৈঠক ভারতে হওয়ার কথা। কিন্তু তার আগেই সেই বৈঠক ভেস্তে দিলেন ট্রাম্প নিজেই।

উল্লেখ্য, এর আগে ভারতের পণ্যে বাড়তি শুল্ক চাপানোয় প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশ মন্ত্রক। ট্রাম্পের শুল্ক চাপানো নিয়ে বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, ‘অন্যায্য, অযৌক্তিক এবং অবিবেচকের মতো সিদ্ধান্ত। ভারত আগেও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, বাজারের পরিস্থিতি এবং ১৪০ কোটি ভারতবাসীর জ্বালানির নিরাপত্তার কথা মাথায় রেখেই রাশিয়া থেকে তেল আমদানি করা হয়।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৃহস্পতিবার বলেছেন, ‘কৃষক, পশুপালনকারীদের স্বার্থ আমাদের কাছে সবার আগে।’

Post Views: 192

Continue Reading

Previous: সিবিআই এর কাজে হতাশ আরজি কর নির্যাতিতার বাবা মা; মেরুদন্ড দেখান, বললেন মা
Next: এক বছরে কি কি পরিবর্তন আর জি কর মেডিকেল কলেজে, জানালেন জুনিয়র ডাক্তার অনিকেত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.