Skip to content
নভেম্বর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • তারাপীঠে দেবী দর্শনে এবার মানতে হবে পোশাকবিধি, কী ধরণের জামাকাপড় এড়িয়ে চলবেন?

তারাপীঠে দেবী দর্শনে এবার মানতে হবে পোশাকবিধি, কী ধরণের জামাকাপড় এড়িয়ে চলবেন?

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T104553.097.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: এবার থেকে তারাপীঠ মন্দিরে ঢুকতে গেলে পোশাক নিয়েও সতর্ক থাকতে হবে ভক্তদের। মন্দিরের পবিত্রতা আর শৃঙ্খলা ধরে রাখতে পোশাক নিয়ে কড়াকড়ি শুরু করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, শালীন পোশাক ছাড়া কাউকেই গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না। ছোট প্যান্ট, বারমুডা, লুঙ্গি কিংবা গামছা পরে মন্দিরে আসলে আটকে দেওয়া হবে। এই নিয়ম শুধু সাধারণ দর্শনার্থীদের জন্য নয়, মন্দিরের সঙ্গে যুক্ত সহযোগী সেবায়েতদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে। যদিও এই নিয়মবিধি নতুন না। কিন্তু এতদিন পর্যন্ত তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল। তাই বাস্তবে তা ঠিকমতো মানা হচ্ছিল না। এবার তাই মাঠে নেমে নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা যাতে আগেভাগেই জেনে যান, সেজন্য মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো হবে। কর্তৃপক্ষের বক্তব্য, তারাপীঠ কোনও ঘুরতে আসার জায়গা নয়, এটা একটা মহাপীঠ। তাই এখানে ঢোকার সময় পোশাকে শালীনতা বজায় রাখা জরুরি।একইসঙ্গে মন্দিরের ভেতরের ব্যবস্থাপনাতেও বদল আসছে। কালীপুজোর পর থেকে সহযোগী সেবায়েতদের জন্য আলাদা রঙের নির্দিষ্ট পোশাক চালু করা হবে। প্রধান পুরোহিতরা যেমন এতদিন লাল বস্ত্র পরতেন, তেমনই থাকবেন। নতুন নিয়মে কে প্রধান পুরোহিত আর কে সহযোগী সেবায়েত, তা দেখেই বোঝা যাবে।

মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই সহযোগী সেবায়েতদের পরিচয়পত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। কালীপুজো মিটলেই নতুন পোশাকবিধি চালু হয়ে যাবে। মন্দিরে শৃঙ্খলা ফেরানো আর পরিষেবায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিটি।

Continue Reading

Previous: নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পের প্রশাসনিক মহলে রদবদল, চিফ অফ স্টাফ পদ থেকে ‘ছাঁটাই’ সুসি ওয়াইলস
Next: ব্যবসায়িক সফরে ভারতে এসে হায়দরাবাদের হোটেলে রহস্যমৃত্যু মার্কিন নাগরিকের

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026

You may have missed

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.