Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১০০ বছরের বেশী সময় ধরে বাজার মাতাচ্ছে ডুণ্ডী কেক

১০০ বছরের বেশী সময় ধরে বাজার মাতাচ্ছে ডুণ্ডী কেক

Online Desk ডিসেম্বর 24, 2024
hq720-1.jpg

ওঙ্কার ডেস্কঃ রাত পোহালেই বড়দিন। কলকাতা থেকে জেলা প্রত্যেকটি বাজারেই জোর কদমে চলছে কেক কেনা বেচা। সময়ের সাথে সাথে পাল্টেছে কেকের ভ্যারাইটি ও উপকরণ, এসেছে অনেক নতুন ব্র্যান্ড, কিন্তু এখনও আসানসোলের বাজার মাতিয়ে রেখেছে উনিশ শতাব্দীতে স্কটল্যান্ড থেকে আসা ডুণ্ডি কেক। তৎকালীন স্কটিশদের কাছ থেকে কেক বানানোর এই কৌশল শিখে নিয়েছিলেন আসানসোলের কিছু মানুষ। এর পর থেকেই আসানসোলে তৈরি হয় ডূণ্ডি কেকের অনেকগুলি দোকান, যার মধ্যে অন্যতম একটি হল ১৮৮৮ সালে তৈরি হওয়া “ওয়াহিদ অ্যান্ড সনস”। দোকানের ইতিহাস সম্পর্কে দোকানের বর্তমান মালিক আবু তাহের জানান “১৮৮৮ সালে চালু হয় আবদুল ওয়াহিদের দোকান, যা আজকের দিনে শরিকি ভাগে হয়ে দাঁড়িয়েছে “ওয়াহিদ অ্যান্ড সনস”। এছাড়াও সেই সময়ে আরও কয়েকটি দোকান গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম মেহের আলি বক্সের দোকান, মিনার কনফেকশনারি। আসানসোলের বিশিষ্ট চিকিৎসক, লেখক এবং গবেষক তিলক পুরকায়স্থ জানান, স্কটিশ সাহেবদের গিন্নিরাই বাড়ির রাঁধুনিকে রেসিপি বলে দিয়ে বাড়িতেই তৈরি করান ডুন্ডি কেক। স্কটিশ মল্ট হুইস্কির ফ্লেভারে ডুন্ডি কেকের একই স্বাদ পেয়ে সাহেবরাও খুশি হলেন গিন্নিদের উপর। কিন্তু কোনও ভাবে এই রেসিপি বাইরে চলে আসে। মনে করা হয়, এদেশীয় পাচকদের দ্বারাই সেই কেকের রেসিপি বাইরে আসে । আর সাহেবদের কাছে এই কেকের বিরাট চাহিদা জেনে আসানসোলে পরপর বেশ কয়েকটি বেকারি তৈরি হয়।
প্রসঙ্গত, স্কটল্যান্ডের ডুন্ডি নামে একটি জায়গা আছ, যেখানে এই কেকের প্রচলন। স্কটল্যান্ডের রানী মেরির স্মৃতিরক্ষার্থে ও তাঁর সম্মানেই এই ডুন্ডি কেক তৈরি শুরু হয়। যা স্কটিশ সাহেবদের কাছে খুব প্রিয় হয়ে ওঠে। এই কেকের মূল উপাদান হিসেবে মেশানো হত স্কটিশ মল্ট হুইস্কি। এছাড়াও আমন্ড বাদাম, কালো ও সবুজ কিশমিশ অন্যান্য ফ্রুটসও থাকত। মুখে লেগে থাকার মতো ছিল সেই ডুন্ডি কেকের স্বাদ। এখন যাকে বলা হচ্ছে ফ্রুট কেক বা পাম কেক।

Post Views: 59

Continue Reading

Previous: বড়দিনের আগে সুসজ্জিত ব্যান্ডেল চার্চ
Next: সুবিচার না মেলা পর্যন্ত অবস্থান চালাতে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকরা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.