Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ষষ্ঠীর দিন আবহাওয়া ঠিক থাকতেই কলকাতায় উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়

ষষ্ঠীর দিন আবহাওয়া ঠিক থাকতেই কলকাতায় উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়

Online Desk সেপ্টেম্বর 29, 2025
durga-pujo-v.png

ওঙ্কার ডেস্ক : পুজোর আগেই প্রবল বৃষ্টির পুর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। জানিয়েছিল নিম্নচাপের জেরে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ পুরো বাংলা জুড়ে। কিন্তু সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া থাকায় কলকাতার রাস্তায় উপছে পরে ঠাকুর দেখার মানুষেড় ঢল। উত্তর থেকে দক্ষিণ কলকাতা সব জায়গায় ছিল চোখে পরার মত ভীর।পুজো পরিক্রমনকারীদের মতে আবহাওয়া যখন নিজে সহায় তখন বাড়ীতে বসে থাকার চেয়ে প্রতিমা দর্শন শ্রেয়।

বারাবাজার, বাগবাজার, হাতিবাগান, শোভাবাজার থেকে শুরু করে ভিক্টোরিয়া, গড়িয়া, যাদবপুর শহরের প্রতিটি অঞ্চলে উপচে পড়েছে ভক্ত-দর্শনার্থীর ঢল। ছোট-বড় সব পুজোতেই যেন ভিড় সামলানো দায় হয়ে উঠেছে। রাস্তার দু’ধারে খাবারের দোকান, খেলনা, ছোটখাটো জিনিসপত্রের স্টল সাজিয়ে বসেছেন হকাররা। ফলে একদিকে যেমন জমজমাট বেচাকেনা হয়েছে, অন্যদিকে আবার যান চলাচল ব্যাহত হয়েছে বহু জায়গায়। ভিড় সামলাতে কিছু রাস্তায় সাময়িকভাবে যানবাহন বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ।

শুধু ভিড় নয়, উৎসবমুখর মানুষের আনাগোনা ঘিরে বাড়তি দায়িত্ব নিতে হয়েছে প্রশাসনকেও। শহরের গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে বড় বড় প্যান্ডেলের সামনে মোতায়েন ছিলেন বিপুল সংখ্যক পুলিশকর্মী, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার ও এনসিসি-র সদস্যরা। কোথাও ট্রাফিক নিয়ন্ত্রণ, কোথাও আবার ভিড় সামলানোর কাজ চলছে সমান তালে।

ষষ্ঠীর দিন যেহেতু আবহাওয়া মনোরম ছিল, তাই অনেকেরই ধারণা, সামনের দিনগুলোতে বৃষ্টির আশঙ্কা থাকায় আজই প্যান্ডেল দর্শন সেরে নিচ্ছেন অনেকে। ফলে দুপুর থেকে রাত পর্যন্ত দর্শনার্থীর ভিড়ে কার্যত হাঁসফাঁস করেছে শহর। উৎসবের মরসুমে কলকাতার রাস্তাঘাটে এমন ভিড় প্রায় প্রত্যেক বছরই দেখা যায়, তবে এবছর অনুকূল আবহাওয়া ষষ্ঠী থেকেই সেই ভিড়কে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

Post Views: 94

Continue Reading

Previous: সোনম ওয়াংচুককে ঘিরে বিতর্কে স্ত্রী গীতাঞ্জলির দাবি, ‘‘সব অভিযোগ মিথ্যে’’
Next: ‘সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের অন্যতম প্রধান মুখ নকভি’, তোপ বিজেপির

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.