Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • পুজোর থিম পিকাসোর পিউরিজম ভাবধারার অনবদ্য সৃষ্টি গুয়ের্নিকা।

পুজোর থিম পিকাসোর পিউরিজম ভাবধারার অনবদ্য সৃষ্টি গুয়ের্নিকা।

Online Desk সেপ্টেম্বর 17, 2024
jalpaiguri.png

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : হাতে ভয়ঙ্কর অস্ত্র, কোলে সন্তান! ভাবছেন এটা আবার কী! তাই তো? এবারের পূজতে জলপাইগুড়ি গেলে ঠিক এরকমটাই দেখতে পাবেন। জলপাইগুড়ি শহরে। পিকাসোর পিউরিজম ভাবধারার অনবদ্য সৃষ্টি গুয়ের্নিকা ফুটে উঠবে নতুন পাড়া আদী’র পূজো মণ্ডপের দশভূজার আঙ্গিকে।
প্রাচীনতম নতুন পাড়া আদী পূজো কমিটি প্রত্যেকবারই নতুন থিম আনেন। এবারে তাদের চমক ধরতে পিকাসোর পিউরিজম ভাবধারার অনবদ্য সৃষ্টি গুয়ের্নিকা। বর্তমান পরিস্থিতিকে তুলে ধরতেই এই উদ্যোগ। পুজোর থিম কে সামনে রেখেই কাঠ এবং প্লাই বোর্ডের ওপর মাটির প্রলেপ দিয়ে শিল্পীর নিজস্ব স্টুডিওতে তৈরী করা হচ্ছে দশভূজা দেবী দুর্গার মূর্তি সহ অস্ত্রশস্ত্র, সাজসরঞ্জাম। এমনটাই জানালেন শিল্পী বিশ্বজিৎ ঘোষ। তিনি জানান, বর্তমানে যে সময় এবং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সমগ্র রাজ্যে, দেশ, তথা বিশ্ব, এমনই পরিস্থিতি দেখা গিয়েছিল একশো বছর আগেও, সেই কারণেই পিকাসোর শিল্প কর্মে যে পিউরিজম ফুটে ওঠে সেটি এবং তার সঙ্গে ভারতীয় শিল্প কলার ফিউসান করেই এই কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, পাবলো পিকাসোর সৃষ্টি গুয়ের্নিকা একটি ম্যুরাল যা গৃহ যুদ্ধের ফলে সৃষ্ট সম্পূর্ণ ধ্বংস এবং বেদনাকে চিত্রিত করে। স্প্যানিশ গৃহযুদ্ধের সময় ১৯৩৭ সালের এপ্রিলে বাস্ক শহর গুয়ের্নিকাতে বোমা হামলার মাত্র কয়েকদিন পরে শুরু হয়েছিল, কিউবিস্ট-পরবর্তী চিত্রকর্মটি বিভিন্ন দৃশ্যের মধ্যে একটি একরঙা কোলাজ, যার মধ্যে একজন মহিলা তার পিছনে একটি পুড়ে যাওয়া কাঠামো সাথে ভয়ঙ্করভাবে তার হাতে অস্ত্র তুলেছেন, একজন মহিলা একটি মৃত শিশুকে ধরে রাখা, একটি ষাঁড়ের অসম্ভব কোণযুক্ত মাথা এবং তার উপরে একটি বৈদ্যুতিক আলো ঝুলছে। স্প্যানিশ গৃহযুদ্ধের আবহের সঙ্গে বর্তমানে দেশ, রাজ্যে তথা বিশ্ব জুড়ে চলা অশান্তির স্বরুপ অনেকটাই মিলে যায়। আর এই পরিস্থিতিতে পিকাসোর সেই অনবদ্য সৃষ্টি যে সঠিক এবং সময়োপযোগী সেটি অনুভব করেছে জলপাইগুড়ি শহরের অন্যতম দুর্গা পুজো কমিটি , নতুন পাড়া আদী।

Post Views: 98

Continue Reading

Previous: জয়া বচ্চন সবচেয়ে সম্মানিত অভিনেত্রীঃ কঙ্গনা রানাওয়াত
Next: জুনিয়ার চিকিৎসকদের দাবি মেনে স্বাস্থ্য দফতরে রদবদল

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.