Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিশ্ব বাংলা শারদ সম্মান -২০২৪

বিশ্ব বাংলা শারদ সম্মান -২০২৪

Online Desk সেপ্টেম্বর 25, 2024
Untitled.jpg

শেখ এরশাদ, কলকাতা : বাঙালির আবেগের পুজো দুর্গাপুজো অর্থাৎ শারদোৎসব বাংলা সংস্কৃতের এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রত্যেকবছর বাংলার সংস্কৃতিতে দিন দিন বৈচিত্রপূর্ণ ও বর্ণময় করে তুলছে এই শারদোৎসব। হাতে মাত্র কয়েকটা দিন। তার পরেই চলতি বছরের দুর্গাপুজো। অন্যান্য বছরের মতো এবছরও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, অন্যান্য জেলায় পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪ প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দুর্গাপুজোকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্পচেতনাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার দুর্গা পুজোর সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার প্রবর্তন করে চলেছেন। এই বছরও তার ব্যতিক্রম হবেনা। শহর কলকাতার বিভিন্ন পুজো কমিটিকে যে বিভাগগুলি দ্বারা নির্বাচিত করে বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪’ প্রদান করা হবে সেগুলি হল: সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ সচেতনতা পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিংএবং সেরার সেরা। পাশাপাশি কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে যে-সকল বিষয়ে এই শারদ সম্মান-২০২৪’ প্রদান করা হবে সেগুলি হল-সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা। জেলার নির্বাচিত পুজো কমিটির নামও মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে। এমনটাই জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে।

বিদেশের পুজোগুলি যেহেতু সাধারণত নিয়ম মেনে করা হয় না, তাই তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে। একইভাবে রাজ্যের বাইরের পুজোগুলি অনলাইনে আবেদনের ভিত্তিতে সম্মান দেওয়া হবে। আবেদনপত্র পাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অবধি। অফলাইনে কলকাতা তথ্যকেন্দ্র থেকে আবেদনপত্র পাওয়া যাবে এবং উক্ত সময়সীমার মধ্যে জমাও দেওয়া যাবে। জেলার পুজোগুলির ক্ষেত্রে অফলাইনে সংশ্লিষ্ট জেলার জেলা/মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দপ্তর থেকে একই সময়কালে আবেদনপত্র পাওয়া যাবে এবং জমাও দেওয়া যাবে। কলকাতায় দুর্গাপুজো বিসর্জনের বিশেষ শোভাযাত্রা যার পোশাকি নাম রেড রোড কার্নিভ্যাল আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

Post Views: 162

Continue Reading

Previous: শুক্রের সকাল থেকেই খুচরো মাছবাজারে মিলবে পদ্মার ইলিশ
Next: টলিউডে কাজে সুস্থ পরিবেশের জন্য

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.