Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্বাধীনতা দিবসে পথশিশুদের জীবন সংগ্রাম

স্বাধীনতা দিবসে পথশিশুদের জীবন সংগ্রাম

Online Desk আগস্ট 15, 2023
20230815_185659.jpg

অনুসূয়া সিনহা, দুর্গাপুর : আজ দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। সকাল থেকেই স্কুল ও ক্লাব গুলিতে কচিকাঁচাদের ভিড়। ম্যাচিং করা তিন রঙ্গা ড্রেসকোড পরে পতাকা উত্তোলন ,জাতীয় সঙ্গীত গাওয়া ,বিপ্লবীদের স্মৃতিচারণ তারপরেই দৌড়ে বাড়ী ফেরা।
এরপর বাবা,মা এর হাত ধরে বিনোদনের পার্ক অথবা শপিং মলে গিয়ে পিৎজা, বার্গার,ট্রাডিশনাল খাওয়া ছাড়াও হরেক আনন্দ । কিন্তু সবার কি এভাবেই কাটছে স্বাধীনতা দিবস? শহর দুর্গাপুরে ফুটে উঠলো একই দেশে দুই রকমের ছবি।প্রতিদিনের মত আজকেও সকাল হতেই বেরিয়ে পড়েছেন প্রেম পাশোয়ান,মলয় পাশোয়ান।আজ ইনকাম বেশী হবে।বাবুদের ছেলে মেয়েরা ঠান্ডা পানীয়, মিনারেল ওয়াটার অন্যদিনের থেকে বেশী খাবে।কিন্তু তাতে প্রেম,মলয়দের কি? ওদের মতো প্রায় ২৫০ জন নাবালক ছেলে মেয়ে ঘুরছে শহর জুড়ে।যতো ফাঁকা পানীয় বোতলের যোগার করতে পারবে ততো ইনকাম যে!!বছর ১২ এর টুকি তার ছোট বোনকে নিয়ে আবার ডাস্টবিনে খুঁজে চলেছে ফাঁকা বোতল।দুই বোনের মা মানসিকভাবে প্রতিবন্ধী। বাবা রিক্সা চালায়।টুকিকে স্বাধীনতার মানে জানতে চাইলেই বললো “দুই বোন যদি এই কাজ না করি মায়ের ওষুধ কিনতে পারবো না।সংসার চলবে না তো।”১২১ দেশের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ ক্ষুধার্ত এর তালিকায় ১০৭ নং স্থানে।প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানও আমাদের অনেক উপরে।আমরা বিতরণ করছি স্বাধীনতার অমৃতবাণী…..
শামসুর রহমানের কথায় বলতে হয়
“স্বাধীনতা, তোমার জন্যে
হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে
বসে আছে পথের ধারে।
তোমার জন্যে”।

Post Views: 114

Continue Reading

Previous: ডার্বিতে হার ভুলে এএফসিকে পাখির চোখ জুয়ানের
Next: ডার্বি হারের ক্ষত নিয়েই স্বাধীনতাদিবসে আর্মি ম্যাচ ড্র বাগানের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.