Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের উৎস নেপাল

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের উৎস নেপাল

Online Desk নভেম্বর 12, 2026
earthquake_660_280121101049.webp

ওঙ্কার ডেস্ক: ভোরের ঘুম ভাঙল ভূমিকম্পের কম্পনে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা নাগাদ কেঁপে উঠল দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয়েছে সিকিম, বিহার, নেপাল এবং ভুটানেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে। সিকিম সীমান্তের কাছাকাছি এলাকায় এই কম্পনের উৎস বলে জানা গিয়েছে।

ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন। তবে যাঁরা জেগে ছিলেন, তাঁদের অনেকেই স্পষ্টভাবে কম্পন অনুভব করেন। জানা গিয়েছে, সিকিমের ইয়কসম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সেই কারণে সিকিমের বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়। পশ্চিমবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পঙেও কেঁপে ওঠে ঘরবাড়ি। বাংলাদেশের কয়েকটি এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়ায় বিভিন্ন এলাকায়। অনেকেই নিরাপত্তার কারণে বাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় চলে আসেন। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। গত জুন মাসে ভুটানে হওয়া একটি ভূমিকম্পের প্রভাব পড়েছিল এই অঞ্চলে। সে বার কম্পনের উৎসস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। সীমান্তবর্তী এলাকায় কম্পন হওয়ায় ভারত ছাড়াও চিন, বাংলাদেশ এবং নেপালের বিভিন্ন অংশে তা অনুভূত হয়েছিল। উত্তরবঙ্গের পাশাপাশি কেঁপে উঠেছিল অসম ও মেঘালয়ের কয়েকটি এলাকাও।

Continue Reading

Previous: বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে কেন্দ্র
Next: লিউকেমিয়া রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারের উপায়

সম্পর্কিত গল্প

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.