Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

স্পোর্টস ডেস্ক: ১৯ নভেম্বর থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু। তার প্রস্তুতির জন্য শেষ দুই এক দিনের ম্যাচে রাখা হয়নি শুভমন গিল, লোকেশ রাহুল ও অংশুল কম্বোজকে।শুক্রবার চতুর্থ একদিনের ম্যাচ। নতুন তিন ক্রিকেটার ঢুকবেন ভারতের প্রথম একাদশে।শুভমন না থাকায় শেষ দুই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি বর্তমানে ভারতের টি২০দলের অধিনায়ক। তবে এই প্রথম বার এক দিনের দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।শেষ দুই ম্যাচের জন্য ভারতীয় দলে নেওয়া হয়েছে তিলক বর্মা, কুমার কুশাগ্র ও যশ ঠাকুরকে। তবে তাঁদের মধ্যে তিলক বাদে কারও প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা কম। প্রথম তিন ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন ঈশান কিশন। শুভমন না থাকায় রোহিত শর্মার সঙ্গে চতুর্থ ম্যাচে ওপেন করবেন ঈশান।

এক দিনের ক্রিকেটে অনেক দিন দেখা যায়নি ঈশানকে। এই ফরম্যাটে তাঁর দ্বিশতরান রয়েছে। ফলে ওপেনিংয়ে তাঁরই খেলার কথা। ঈশান থাকলে রাহুলের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবেন তিনি।

ফলে পাঁচ নম্বরে নতুন ব্যাটার দরকার ভারতের। সেখানে লড়াইয়ে রয়েছেন তিলক ও রুতুরাজ গায়কোয়াড়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে শ্রেয়স না থাকায় মিডল অর্ডারে খেলেছিলেন রুতুরাজ। আবার তিলকও ফর্মে রয়েছেন। তাঁকেও এক দিনের ক্রিকেটে দেখে নিতে চাইবেন গম্ভীর। তবে রুতুরাজের খেলার সম্ভাবনাই বেশি।কম্বোজ না থাকায় বোলিং আক্রমণেও বদল হবে। প্রথম তিন ম্যাচে চার পেসার খেলিয়েছে ভারত। বে ওভালেও সেই সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে কম্বোজের বদলে ঢুকবেন মহম্মদ সিরাজ। আর যদি গৌতম গম্ভীর দুই স্পিনার খেলাতে চান, তা হলে কুলদীপ যাদব সুযোগ পাবেন।নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে নিজের শক্তি হিসেবে গতি নয়, বরং সিম মুভমেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আকিব নবি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে হতাশাজনক অভিষেকের পর এখনও পর্যন্ত তিনটি একদিনের ম্যাচ খেলেছেন তরুণ ভারতীয় পেসার। ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার গতিতে বল করা নবি মূলত পিচ থেকে পাওয়া মুভমেন্ট কাজে লাগিয়েই ব্যাটারদের সমস্যায় ফেলতে চান। চতুর্থ ওয়ানডের আগে তাঁকে গতি বাড়ানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে নবি বলেন, ‘গতি থাকলে অবশ্যই ভাল। তবে আমি নিজের দক্ষতার ওপর ভরসা করি। ঘরোয়া ক্রিকেটে আমি ভাল করেছি। এখানেও সেই দক্ষতাকেই কাজে লাগাতে চাই। অবশ্যই গতি থাকলে সেটা বাড়তি সুবিধা।নিউজিল্যান্ড সফরে নেটে শুভমন গিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বল করার সুযোগও পেয়েছেন। বৃহস্পতিবারও দীর্ঘক্ষণ তাঁদের বল করেন। নিউজিল্যান্ডের পরিবেশে সিম মুভমেন্টের গুরুত্ব নিয়ে তারকা ব্যাটারদের থেকে মূল্যবান পরামর্শ পান। নবি বলেন, ‘নিউজিল্যান্ডে এটাই আমার প্রথমবার। এখানকার পরিস্থিতি একটু আলাদা। এখানে সিম মুভমেন্টের ওপর বেশি নির্ভর করতে হয়। সেরা ব্যাটাররা সুইং খেলতে পারে। ওরা আমাকে এটাই বলেছে। সিম মুভমেন্ট ধরে রেখে উইকেট বরাবর বল করতে পারলে এখানে সাফল্যের সম্ভাবনা বাড়বে।’ নিউজিল্যান্ড সফরে নেটে শুভমন গিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বল করার সুযোগও পেয়েছেন। বৃহস্পতিবারও দীর্ঘক্ষণ তাঁদের বল করেন। নিউজিল্যান্ডের পরিবেশে সিম মুভমেন্টের গুরুত্ব নিয়ে তারকা ব্যাটারদের থেকে মূল্যবান পরামর্শ পান। নবি বলেন, ‘নিউজিল্যান্ডে এটাই আমার প্রথমবার। এখানকার পরিস্থিতি একটু আলাদা। এখানে সিম মুভমেন্টের ওপর বেশি নির্ভর করতে হয়। সেরা ব্যাটাররা সুইং খেলতে পারে। ওরা আমাকে এটাই বলেছে। সিম মুভমেন্ট ধরে রেখে উইকেট বরাবর বল করতে পারলে এখানে সাফল্যের সম্ভাবনা বাড়বে।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে ভারত। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। গোটা সিরিজই বৃষ্টি বিঘ্নিত। প্রথম তিন ম্যাচই ক্ষতিগ্রস্ত। মঙ্গলবার সেড্ডন পার্কে পরিত্যক্ত হয়ে যায় ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে ভারত। সিরিজের শেষ দুই ম্যাচ তাউরাঙ্গাতে। ১৩ এবং ১৫ নভেম্বর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম ম্যাচ। দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর। সিরিজের প্রস্তুতিতে ভারতীয় দলের সঙ্গে থেকে যাবেন নবি। ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, ঈশান কিশন, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, রুতুরাজ গায়কোয়াড়, অক্ষর পটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Continue Reading

Previous: বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক
Next: শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

সম্পর্কিত গল্প

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
earthquake_660_280121101049.webp

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের উৎস নেপাল

Online Desk নভেম্বর 12, 2026
indian-visa.jpg

বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে কেন্দ্র

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.