অর্ণব দত্ত
প্রত্যেক মানুষের মন থাকে। অথচ সকলের জানা নেই প্রকৃতি কতটা জটিল এবং কেমন তার স্তরবিন্যাস। তবু বুহজতে খুব একটা অসুবিধা হয় না যে কার মন ছোটো, কার মন ভালো কিংবা উদার। সাদা চোখে মানুষ যা কিছু দেখে তা প্রবেশ করে মনে। মন আয়নার মতো, সব বুঝতেও পারে। তবুও দুনিয়ায় মানুষ প্রতারিত হয়। কবি জীবনানন্দ লিখেছিলেন, ‘প্রতারিত ভিক্ষুক রাজপথে ফেরে।’
আসলে নিজের সঙ্গেই ঠগবাজি করেন অনেক মানুষ। নারী-পুরুষ উভয়েই রয়েছে এই তালিকায়। যারা নিজের সঙ্গে ঠগবাজি করেন, তারা অন্যের সঙ্গেও ঠগবাজি করবেন স্বাভাবিক ব্যাপার । এই ধরণের মানুষের মন নিমজ্জিত হতে থাকে মাইনাস পয়েন্টে। যার ফলে তার পজিটিভিটি কমতে শুরু করে। এই নেগেটিভিটি দিনে দিনে বৃদ্ধি পেয়ে ভারতীয় নাগরিকদের একাংশের মন পঙ্গুত্বের শিকার। এরা স্বাভাবিক বোধবুদ্ধিটুকুও হারিয়ে ফেলছেন।
আধুনিক ডাক্তারিশাস্ত্রে এই রোগের আর্বিভাব ঘোষিত। মনের উপর ভয়ংকর চাপ, উদ্বেগ অথবা পূর্ব জীবনের আতঙ্কজনিত কারণে ধীরে ধীরে মানুষ মানসিক পঙ্গুত্বের কবলে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। ভারতের মনের অসুখের ডাক্তারবাবুর সংখ্যা খুব কম। ফলে এই অসুখে আক্রান্তরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় সমাজের উপর তা চাপ সৃষ্টি করছে। কারণ মানুষবদ্ধ জীব। তবে ভারতে এধরনের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অসুস্থদের জন্য ক্লিনিকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এই ক্লিনিকগুলিতে হরেক থেরাপি দেওয়া হচ্ছে। যেমন, সাইকোথেরাপি চলছে, মনের গতিবিধি বুঝতে কাউন্সেলিং চলছে। তবে রোগীদের একাংশের সাধ্য কুলোচ্ছে না। কারণ দিনকাল খারাপ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। পেটের খিদে মেটাতে মানুষকে খাটাখাটুনি করতে হয়। এদিকে এই রোগে আক্রান্তরা কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন। বিপদে পড়ছে তাঁদের পরিবার।
প্রাচীন ভারতবর্ষে ধর্মসাধনা ছিল আদতে বিজ্ঞানসাধনা। যদিও অপবিজ্ঞানও সমান্তরালভাবে ছিল। তা থেকে দেবাসুরের তুলকালাম কাণ্ড অমৃতের ভাণ্ড কার অধিকারে থাকবে ? ঝামেলা সেকালেও বিস্তর। হিন্দু পুরান-সহ বিশ্বের সব পুরানে শয়তানের প্রভাব আছেই। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এই ফর্মুলা জীবনে প্রয়োগ না করলে তামসিক গুণ বূদ্ধি পেয়ে মারণ, উচাটনে্র তথা হিংসার প্রবণতা জোরালো হয়ে উল্টা বুঝিলি রাম হয়ে যায়। ফলে একের সমস্যা তথা একই ধরনের অসুখে আক্রান্তদের সমস্যা সামাজিক ব্যাধি হয়ে উঠছে।
ভারতে এই রোগে আক্রান্তদের জন্যে ক্লিনিক তৈরি হচ্ছে। দেশীয় শাস্ত্র অনুসারে নয়, ক্নিনিকগুলিতে আধুনিক মনোবিদ্যার মাধ্যমে থেরাপি দেওয়া চলছে। ধারাবাহিকভাবে, নির্দিষ্ট দিন পরপর কাউন্সেলিং অথবা ক্লিনিকে ভর্তি নিয়ে ডাক্তারবাবুরা দেখছেন, অনেকক্ষেত্রে এই রোগ নতুন কিছু শুরু করার ঝুঁকি নিতে না পারার কারণে হচ্ছে। তা ভয়াবহ আকার ধারণ নিচ্ছে।
রোগ সারাতে হাজার হাজার টাকা খরচ ক্লিনিকগুলিতে। ডাক্তারবাবুরা পরীক্ষা চালিয়ে দেখেছেন, এই রোগে আক্রান্তদের মাথায় ডোপামিন রাসায়নিকের সামঞ্জস্যে গোলমাল দেখা দিয়েছে। ফলে রোগীরা হতাশা দূর করতে পারছেন না, বরং আবর্জনার মতো জমছে তো জমছেই হতাশা, ভয় এবং টেনশন।
এতে মাথা ঘুরছে, কাঁপছে হাতও। পরীক্ষাতে কুপোকাত হওয়ার ভয়টাই মূল সমস্যা। যে কোনও মানুষ জানেন, জীবন মানে পরীক্ষা। আর পরীক্ষা মানে শিক্ষাকে কাজে লাগানো। সেই শিক্ষার সূত্রপাত পরিবারের অন্দরে। এতে ভবিষ্যতে সমাজ উপকৃত হয়।
মনের সঙ্গে শরীরের সম্পর্ক অবিচ্ছেদ্য। ফলে মন পঙ্গু হলে শরীরও একইসঙ্গে রসাতলে যাবে। যে সমস্ত ক্নিনিক ভারতে তৈরি হচ্ছে পঙ্গু মনকে ঠিকঠাক করতে বা সারাতে, গবেষকরা এধরনের রোগে আক্রান্ত নারী-পুরুষের জীবন পর্যালোচনা করছেন ধারাবাহিক কাউন্সেলিংয়ের মাধ্যমে।
গবেষকরা জানিয়েছেন, দুশ্চিন্তায় মাথা ভর্তি হলে মানুষের জীবন থেকে ভালোমন্দের রুচি উধাও হয়ে যাচ্ছে। সঠিক, বেঠিক নির্ণয়ের যে সহজাত ক্ষমতা, তা হারিয়ে যাচ্ছে। এই রোগের আক্রান্তরা অনেকে ব্রেন স্ট্রোকে বিকলাঙ্গ হচ্ছে। প্রতি ২০ সেকেন্ডে এই অসুখে আক্রান্তদের মধ্যে একজনের ব্রেন স্ট্রোক হচ্ছে বলে বলে খবর। ভারতে ধনীদরিদ্র নাগরিক নির্বিশেষে রোগটি হচ্ছে।